Lifestyle News

স্ট্রেস কাটাতে ধূমপান নয়, রং করুন

ছোটবেলায় আমরা সকলেই রং করতে ভালবাসতাম। নিজেদের মনের মতো রঙে ছবি ভরিয়ে তুলে খুশি হয়ে যেতাম। মনোবিদেরা জানাচ্ছেন, শুধু ছোটদের নয়, প্রাপ্তবয়স্কদেরও খুশি করতে পারে রং। এমনকী স্ট্রেস, উত্কণ্ঠা, টেনশন দূর করতে মেডিটেশনের মতোই কার্যকরী এই রং।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৬ ১৬:৫৬
Share:

ছোটবেলায় আমরা সকলেই রং করতে ভালবাসতাম। নিজেদের মনের মতো রঙে ছবি ভরিয়ে তুলে খুশি হয়ে যেতাম। মনোবিদেরা জানাচ্ছেন, শুধু ছোটদের নয়, প্রাপ্তবয়স্কদেরও খুশি করতে পারে রং। এমনকী স্ট্রেস, উত্কণ্ঠা, টেনশন দূর করতে মেডিটেশনের মতোই কার্যকরী এই রং।

Advertisement

মনোবিদ অ্যান্টনিও মার্টিনেজ বলেন, রং করা আমি রিল্যাক্সেশন হিসেবে ব্যবহার করি। এতে আমাদের সৃজনশীলতাও বাড়ে। শান্ত পরিবেশে বসে, হাল্কা মিউজিক চালিয়ে নিজের মনের মতো রং করুন।

মনোবিদ গ্লোরিয়া মার্টিনেজ আয়লার মতে, রং করতে করতে আমরা কল্পনার জগতে ঢুকে পড়ি। মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ দৃঢ় করে, স্ট্রেস মোকাবিলা করতে সাহায্য করে রং। গবেষণায় দেখা গিয়েছে রং নিয়ে খেলা মনোসংযোগ বাড়াতেও সাহায্য করে। এনার্জি বাড়ানোর পাশাপাশি ভাল ঘুমেও সাহায্য করে রং। ক্যান্সারের চিকিত্সায় আক্রান্তের মানসিক চাপ কমাতেও রঙের ব্যবহারের গুরুত্বের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। যা তাঁদের সাহায্য করে চিকিত্সায় সাড়া দিতে।

Advertisement

আরও পড়ুন: হাতে কাজ নেই? ঘরে বসেই টাকা আয় করুন এই উপায়ে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement