gift ieas for girl friends

প্রেমদিবসের উপহারে থাকুক ভাবনা আর প্রয়োজনের মিশেল! চকোলেট, ফুল, গয়নার বাইরে গিয়ে ভেবে দেখুন

ফুল, চকোলেট, টেডি বিয়ারের বাইরে প্রেমিকার এমন কী উপহার দেওয়া যায়, ভাবছেন? উপহার এমন হওয়া উচিত, যার মাধ্যমে সঙ্গীর প্রতি ভালবাসার সঙ্গে সঙ্গে তাঁর প্রয়োজনীয়তাটাও গুরুত্ব পায়। রইল প্রেমিকার জন্য এমন ৫ প্রকার উপহারের হদিস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭
Share:

ফুল, চকোলেট না দিয়ে প্রেমিকাকে তাঁর প্রয়োজনের উপহার হাতে তুলে দিন। ছবি: সংগৃহীত।

শীতের আমেজ গায়ে মেখে সদ্য পার হয়েছে সরস্বতী পুজো। চারিদিকে বসন্তের আমেজ। প্রেমিক-প্রেমিকার একে অপরের জন্য ভালবাসা প্রকাশের দিন আসন্ন। হাতে গুনে আর দু’-চারদিন। তার পর সেই মাহেন্দ্রক্ষণ। যে দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে বসে থাকে অসংখ্য যুগল। ‘ভ্যালেন্টাইন্স ডে’-র সঙ্গে উঠে আসে উপহারের প্রসঙ্গও। মনের কাছাকাছি থাকা মানুষটির জন্য ভালবাসার ছোঁয়াচ মাখানো উপহার চাই। ফুল, চকোলেট, টেডি বিয়ারের বাইরে প্রেমিকা এমন কী উপহার দেওয়া যায়, ভাবছেন? উপহার এমন হওয়া উচিত, যার মাধ্যমে সঙ্গীর প্রতি ভালবাসার সঙ্গে সঙ্গে তাঁর প্রয়োজনীয়তাটাও গুরুত্ব পায়। রইল প্রেমিকার জন্য এমন ৫ প্রকার উপহারের হদিস।

Advertisement

ইলেকট্রিক রেজ়ার: প্রতি ১৫ দিন অন্তর অন্তর সালোঁয় গিয়ে ওয়্যাক্সিং বা থ্রেডিং করানোটা মহিলাদের কাছে বেশ যন্ত্রণার বিষয়। প্রেমিকার সেই যন্ত্রণা কমাতে প্রেমদিবসে তাঁকে একটা ইলেকট্রিক রেজ়ার উপহার দিতে পারেন। উপহারে তাঁর প্রতি ভাবনা আর প্রয়োজনীয়তা, দুইয়েরই সুন্দর মিশেল চোখে পড়বে।

হোমবেস সালোঁ সার্ভিস: অফিসের কাজের চাপ ও বাড়ির দায়িত্ব সামলে, প্রতি দিনের হাজারটা কাজের মাঝে মহিলারা অনেক সময়েই নিজের জন্য সময় বার করার সুযোগ পান না। তাঁদের নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিতে পারেন। প্রেমিকার জন্য অ্যাপ নির্ভর সালোঁ সার্ভিসের বুকিং করে দিতে পারেন। ফুল বডি মাসাজ, পছন্দের ফেশিয়াল, পেডিকিয়োর, ম্যানিকিয়োর— এমন গোটা পাঁচেক সালোঁ সার্ভিস পেয়ে প্রেমিকা খুশি হবেন।

Advertisement

পিরিয়ড পেন রিলিফ ডিভাইস: ঋতুস্রাবের সময় অনেক মহিলাকেই তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়। কারও কারও ক্ষেত্রে যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি থাকে যে, তাঁদের সারা দিনের কাজকর্মেও তার প্রভাব পড়ে। প্রেমিকার যদি এরকম সমস্যা থাকে, তা হলে প্রেমদিবসে তাঁকে একটি পিরিয়ড পেন রিলিফ ডিভাইস উপহার দিতে পারেন।

স্মার্ট বোতল: শরীর চাঙ্গা রাখতে পর্যাপ্ত মাত্রায় জল খেতেই হবে। তবে প্রেমিকার কি ঘণ্টায় ঘণ্টায় জল খাওয়ার অভ্যাস নেই? তা হলে তাঁর হাতে তুলে দিন স্মার্ট বোতল। ব্যস্ততায় জল খাওয়ার কথাও মনে না থাকলে স্মার্ট জলের বোতল মোবাইলে অ্যাপের সাহায্য সংযুক্ত থেকে প্রেমিকাকে সেই কথা মনে করিয়ে দেবে। দিনে কতটা জল খাওয়ার কথা, কতটা খাওয়া হল, কতটা বাকি— সব তথ্য সঞ্চয় হবে সেখানে। বোতলে থাকে সেন্সর। আলো জ্বালিয়ে বোতল সঙ্কেত দেবে জল খাওয়ার সময় হলে।

স্মার্ট রিং: সোনার যা দাম, তাতে সোনার আংটি না-ই বা হল! প্রেমিকার জন্য কিনে ফেলতে পারেন স্মার্ট রিং। রূপকথার গল্পে যে জাদু আংটির কথা শোনা যায়, এ-ও খানিকটা তেমনই। এই আংটি আঙুলে পরলে শরীরের অভ্যন্তরীণ সমস্ত খবরাখবর মিলবে নিমেষে। অক্সিজেনের মাত্রা থেকে হৃৎস্পন্দন, ক্যালোরি ক্ষয়— সমস্তটাই জানিয়ে দিতে পারে আংটি। এতে রয়েছে শরীরের বিভিন্ন মাত্রা নির্ধারক ক্ষমতা। প্রযুক্তির সাহায্যে আংটি জানিয়ে দিতে পারে শরীরে অক্সিজেনের পরিমাণ থেকে ঘুমের হিসাব। প্রেমিকা স্বাস্থ্য সচেতন হলে এই উপহার তাঁর অবশ্যই মনে ধরবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement