Food Safety Tips

কিছু খাবার ফ্রিজে রাখলে টাটকা থাকে না, উল্টে ‘বিষ’ হয়ে ওঠে! জেনে নিন কোনগুলি

এমন কিছু খাবার আছে যেগুলি ফ্রিজে রাখলে উল্টে নষ্ট হয়ে যেতে পারে। কোন খাবারগুলি ভুলেও ফ্রিজে রাখবেন না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০১
Share:

কিছু খাবার ফ্রিজে না রাখাই শ্রেয়। ছবি: সংগৃহীত।

কাঁচা সব্জি, রান্না করা খাবার, ফল, মিষ্টি দু’-এক দিন টাটকা রাখতে ফ্রিজ একমাত্র ভরসা। ব্যস্ততার সময়ে ফ্রিজ-ই হল অগতির গতি। একেবারে বেশি করে খাবার বানিয়ে ফ্রিজে রেখে দিলেই নিশ্চিন্ত। পরের দু-চার দিন হেঁশেল থেকে ছুটি। তবে ফ্রিজে খাবার রাখারও কিছু বিধিনিষেধ রয়েছে। সব খাবার ফ্রিজবন্দি করা যায় না। এমন কিছু খাবার আছে যেগুলি ফ্রিজে রাখলে উল্টে নষ্ট হয়ে যেতে পারে। কোন খাবারগুলি ভুলেও ফ্রিজে রাখবেন না?

Advertisement

আদা

আদাও ফ্রিজে রাখা মোটেই উচিত নয়। ফ্রিজে রাখলে আদার উপরেও ছত্রাক বাসা বাঁধে। সেই আদা রান্নায় ব্যবহার করলে কিংবা কাঁচা খেলে কিডনি ও লিভারের রোগ হতে পারে।

Advertisement

ভাত

অনেকের ধারণা ফ্রিজে রাখা ভাত খেলে নাকি কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে এই ধারণা ঠিক নয়। ভাতে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে, তা থেকে পেটের সমস্যা হতেই পারে। তাই ২৪ ঘণ্টার বেশি ভাত ফ্রিজে না রাখাই ভাল।

Advertisement

রসুন

বাজারে এখন ছাড়ানো রসুনের কোয়া কিনতে পাওয়া যায়। ছাড়ানো রসুন কিনে কিংবা রসুন বেটে কখনওই ফ্রিজে রাখবেন না। ছাড়ানো রসুনে খুব তাড়াতাড়ি ছত্রাক বাসা বাঁধে। এই প্রকার ছত্রাক থেকে ক্যানসারের আশঙ্কাও রয়েছে। তাই বাজার থেকে গোটা রসুন কেনাই ভাল। রান্নার ঠিক আগেই রসুন ছাড়িয়ে তা ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement