zodiac signs

ভ্রমণ যোগ রয়েছে কোন ৩টি রাশির মানুষদের জীবনে

রাশিফল বলছে, কারও কারও জীবনে বেড়ানোর লগ্ন যে কোনও পরিস্থিতিতেই থাকে। সে কাজের জন্যই হোক, বা ছুটি কাটাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১৯:৪৩
Share:

রাশিতেই আছে বেড়ানোর সূত্র। ছবি: সংগৃহীত

অনেক পুরনো অভ্যাসই তো গত হয়েছে। যেমন অফিসে কাজের ফাঁকে টুকটুক করে পরের ছুটির ছকটা করে ফেলা। ভ্রমণের কথা ভাবতেও যে এখন চিন্তা করতে হয় চারপাশের পরিস্থির। কিন্তু রাশিফল বলছে, কারও কারও জীবনে বেড়ানোর লগ্ন যে কোনও পরিস্থিতিতেই থাকে। সে কাজের জন্যই হোক, বা ছুটি কাটাতে। জ্যোতিষশাস্ত্রবিদদের অনন্তত তেমনই মত।

Advertisement

এখন যেমন তিনটি রাশির ভাগ্যে ভ্রমণের যোগ রয়েছে বেশি। জেনে নিন তাঁরা কোন কোন রাশির—

১) ক্যানসার বা কর্কট

Advertisement

তাঁদের জীবনে ঝড়ঝাপ্টা কম আসে না। যেমন একটু বেড়াতে যাওয়ার কথা উঠলেই কোনও না কোনও বাধা আসে। মাঝেমধ্যে সহকর্মীর অসহযোগিতার মতো কোনও সামান্য বিষয়ও হতে পারে সেটি। কখনও বা টাকাপয়সায় টানাটানির মতো গুরুতর ঘটনাও হতে পারে। তবে তাতেও আটকাবে না ভ্রমণ। ঠিক কোনও না কোনও পথ বেরিয়ে আসবে।

২) স্করপিয়ো বা বৃশ্চিক

অনেক কাজের চাপ থাকতে পারে। অফিসের কাজ হোক, কিংবা পরিবার সংক্রান্ত কিছু। কিন্তু সেই কাজের জন্যই যেতে হতে পারে দূরে। অফিস থেকে কোনও কাজে গিয়ে অসুবিধেয় পড়তে হতে পারে। তবে তাতেও ভ্রমণ আটকাবে না। সে ভ্রমণ কোনও পারিবারিক সম্পত্তির জন্যও হতে পারে।

৩) অ্যাকোয়ারিয়াস বা মীন

মীন রাশির মানুষেরা নিজেদের ভ্রমণসঙ্গীকেও খুঁজে নিতে পারেন। কারণ, কাজের জন্য বাইরে যেতে হলেও ছুটি কাটানোর সুযোগ আসবে। কী ভাবে ঘুরে বেড়াতে চান তাঁরা, সেটাও এ বার ভেবে নেওয়াই ভাল। টাকাপয়সারও অভাব ঘটবে না। কোনও না কোনও জায়গা থেকে চলেই আসবে।

ফলে কে কী ভাবে ব্যাগ গুছিয়ে রাখবেন, তার ধারণাও করে নেওয়া যায় এর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement