Heat Tolerant Flower Plants

কড়া রোদ সহ্য করেও বেঁচে থাকতে পারে, এমন কোন ফুলের গাছ রাখবেন বাগানে?

গরমের বাগিচা ভরাতে বেছে নিন চড়া রোদ সহ্য করতে সক্ষম ফুলগাছ। কী থাকবে সেই তালিকায়?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ২১:০৪
Share:

শীতে বাগান আলো করে নানা ফুল ফোটে ঠিকই। গ্রীষ্মেও কিন্তু তার ব্যতিক্রম ঘটে না। গরমের অধিকাংশ ফুল সাদা হয়। তবে, রঙিন ফুলও ফোটে এই সময়ে। বাড়িতে বাগান থাকলে, বেছে নিন এমন ফুলের গাছ যেগুলি তাপ সহ্য করতে সক্ষম।

Advertisement

জবা: জবাগাছ বেড়ে ওঠার জন্য যথেষ্ট আলো এবং হাওয়ার প্রয়োজন। এই গাছ তাপ সহ্য করতে পারে। তবে গাছের চারা চড়া রোদে রাখলে শুকিয়ে যেতে পারে। প্রথম দিকে গাছটি ছায়া ঘেরা জায়গায় রাখতে হবে। একটু বড় হলে রোদে রাখুন। এই গাছের গোড়ায় জল জমলে ক্ষতি। পাথর ও বালি দিয়ে টবের নীচের অংশ ভরাট করে ফেলুন। মাটি প্রস্তুতির জন্য লাগবে ৫০ শতাংশ দোআঁশ মাটি, ১০ শতাংশ বালি। চারা বসিয়ে আস্তে আস্তে গোড়ার মাটি শক্ত করে দিতে হবে।

গন্ধরাজ: এই গাছেও গরমেই ফুল ফোটে। চড়া রোদও সহ্য করতে পারে বড় গাছ। গাছ ফুলে ভরলে, তার সুবাস টের পাওয়া যায় দূর থেকে। বছরভর এই গাছে ফুল মেলে। গরমে ফুল বেশি হয়। দোআঁশ মাটির সঙ্গে জৈব সার বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিন। এই গাছ বেড়ে ওঠার জন্য আর্দ্র মাটি প্রয়োজন কিন্তু জল জমলে বিপদ। তাই মাটি প্রস্তুত করার সময়ে জল নিকাশি ব্যবস্থা ঠিক আছে কি না, তা পরীক্ষা করে নিন।

Advertisement

নয়নতারা: এই গাছ যেখানে-সেখানে যত্নআত্তি ছাড়াই বেড়ে ওঠে। সে জন্য এই ফুলের কদর তুলনায় কম। তবে বাগান জুড়ে কয়েকটি নয়নতারা থাকলে, শোভা পাল্টে যায়। সাদা, বেগুনি নানা রঙের ফুল হয় গাছটিতে। এই গাছের জন্য উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা যুক্ত টবের প্রয়োজন। খেয়াল রাখা প্রয়োজন গাছের গোড়ায় যেন জল না জমে। তেমন সার প্রয়োগের দরকার হয় না। রোগ কিংবা পোকার আক্রমণও এই গাছে চট করে হয় না। চড়া রোদেও দিব্যি টিকে থাকতে পারে গাছটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement