Pruning Mistakes

গাছের কাণ্ড-পাতা ছাঁটার সময় ভুল করে ফেলছেন কি? কোন বিষয়গুলি নজরে রাখা দরকার

গাছের যত্নের জরুরি ধাপই হল প্রুনিং বা সঠিক কায়দায় ডালপালা ছাঁটাই। গাছপালা ছাঁটাইয়ের পদ্ধতি আছে, আর তাতে ভুল হলেই গাছ মরে যেতে পারে। কাটছাঁটের সময় কোন ভুল এড়াবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯
Share:

গাছের ডালপালা ছাঁটাইয়েরও কৌশল আছে, সেটি কী? ছবি: সংগৃহীত।

গাছের ফলন বৃদ্ধি, ফুলের আকার বড় করতে হলে গাছের পরিচর্যা জরুরি। আর সেই যত্নের জরুরি ধাপই হল প্রুনিং বা সঠিক কায়দায় ডালপালা ছাঁটাই। ফুল হোক বা ফলের গাছ, গাছপালা ছাঁটাইয়ের পদ্ধতি আছে, আর তাতে ভুল হলেই গাছ মরে যেতে পারে। কমতে পারে ফলন। কাটছাঁটের সময় কোন ভুল এড়াবেন?

Advertisement

ভুল সময়: বছরভর নয়, বরং এক একটি গাছের ডালপালা ছাঁটাইয়ের এক এক রকম সময় আছে। ফলের গাছের ক্ষেত্রে ফল সংগ্রহ করার পরে এই কাজটি করা যেতে পারে। আবার কিছু ফুলের গাছ শীতের শেষে ছাঁটলে ভাল। সাধারণত ফুল ফোটার পরে এই কাজটি করলে ভাল হয়।

যন্ত্র: গাছের কাণ্ড বা প্রশাখা ছাঁটা মানে তা কিন্তু হাতের সাহায্যে ভাঙা নয়। বরং ধারালো কাঁচির ব্যবহারে তা করতে হয়। প্রুনিং-এর জন্য নানা রকম সরঞ্জাম পাওয়া যায়। ব্যবহারের আগে দেখা দরকার, তাতে ময়লা বা ছত্রাক আছে কি না। না হলে অপরিচ্ছন্ন সরঞ্জাম থেকেও গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে।

Advertisement

ছাঁটাইয়ের ধরন: গাছ মুড়িয়ে ছেঁটে দেওয়া যেমন ঠিক নয় তেমনই খুব কম ছাঁটলেও হবে না। প্রুনিং-এর উদ্দেশ্য গাছটিকে নির্দিষ্ট আকার দেওয়া, ফুল-ফলের সংখ্যা বৃদ্ধি। বেশি ছাঁটলে গাছ মারা যেতে পারে।

কোণ বরাবর না কাটা: ডালপালা ছাঁটার সময় তা সোজা কাটলে চলে না, কারণ তা দিয়ে বৃষ্টির জল ঢুকে গাছের ক্ষতি হতে পারে। শাখা-প্রশাখা নির্দিষ্ট কোণে বা হেলিয়ে কাটলে জল জমতে পারে না। এটাই সঠিক পন্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement