Valentine's Day Special

অন্দরমহল সাজুক হৃদয় আকারের বাহারি গাছে, তালিকায় থাকবে কোনটি? জেনে নিন যত্নের উপায়ও

অন্দর সাজাতে পারেন এমন পাতাবাহার গাছে, যাকে দেখলে ভালবাসা এবং হৃদয়ের কথাই মনে হবে। পানপাতার মতো এমন নানা গাছ আছে, যার কোনওটি লিটল হার্ট আবার কোনওটি ব্রোকেন হার্ট নামে পরিচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪১
Share:

ছবি: সংগৃহীত।

শুধু বসন্তে নয়, ঘরের বাতাসে প্রেম বয়ে যাক সব সময়। প্রেম দিবস উপলক্ষেই অন্দর সাজাতে পারেন এমন পাতাবাহার গাছে, যাকে দেখলে ভালবাসা এবং হৃদয়ের কথাই মনে হবে। পানপাতার মতো এমন নানা গাছ আছে, যার কোনওটি 'লিটল হার্ট' আবার কোনওটি 'ব্রোকেন হার্ট' নামে পরিচিত।

Advertisement

হোয়া কেরি: দেখতে অবিকল পানপাতার মতো, সাকুলেন্ট জাতীয় এই গাছটিকে অনেকে ‘লিটল হার্ট’ বলেন। পাতাগুলি একটু পুরু ও ঘন সবুজ হয়। প্রিয় মানুষকে এমন গাছ উপহার হিসাবেও দেওয়া যায়। বারান্দায় সুন্দর টবে এই গাছ ঝুলিয়ে রাখতে পারেন, রাখতে পারেন কাজ করার জায়গাতেও। পরোক্ষ সূর্যালোকের প্রয়োজন গাছটির বেড়ে ওঠার জন্য। জল জমলে ক্ষতি, তাই টবের জল নিষ্কাশন পন্থা ভাল হওয়া দরকার। অল্প যত্নেই বেড়ে ওঠা এই গাছ যেন প্রেমেরই বার্তাবহ।

ছবি: সংগৃহীত।

ফিলোডেনড্রন হার্ট লিফ: ফিলোডেনড্রনের অনেক রকম প্রজাতি রয়েছে। তার মধ্যে হার্ট লিফের পাতাটি দেখতে হৃদয় আকৃতির। হলুদ-সবুজের মেশানো রঙে পাতার বাহার দেখার মতো। বসার ঘর হোক বা কাজের টেবিল— যেখানে ইচ্ছা এই গাছ সাজানো চলে। তবে দিনে ৪-৫ ঘণ্টা পরোক্ষ সূর্যালোকের দরকার। জল দিতে হবে বুঝে, মাটি শুকিয়ে গেলে তবেই। এমন পাতাবাহার গাছও ঘরের পরিবেশে ইতিবাচক বদল আনবে।

Advertisement

মনস্টেরা: মনস্টেরা বা ‘সুইস চিজ় প্ল্যান্ট’কে তার আকৃতির জন্য কেউ কেউ 'ব্রোকেন হার্ট'ও বলে থাকেন। বড় বড় পাতা, তবে এতে কাটা অংশ থাকে বলে এমন নাম। গরম আবহাওয়ায় ভাল মানিয়ে নেয়। জল দেওয়ার আগে আঙুল দিয়ে দেখে নিন, উপরের মাটি শুকিয়েছে কি না। শীতকালে গাছের ততটা জলের দরকার হয় না, সপ্তাহে এক দিন বা ১০ দিন অন্তর এক বার দিলেই চলে। গাছের বেড়ে ওঠার জন্য পরোক্ষ সূর্যালোকের প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement