পাখিকে খাওয়ানোর জন্য বাগানে সুদৃশ্য পাত্র রেখেছেন? নিয়ম করে তা পরিষ্কার করা কেন জরুরি?

বাগানে পাখি আসার পথ সুগম করতে অনেকেই রাখেন সুদৃশ্য পাত্র। ঝুলন্ত সেই পাত্রে পাখির খাবার রাখার জায়গা থাকে। পাখি যাতে বসে খেতে পারে, থাকে সেই ব্যবস্থাও। পাত্রটি পরিষ্কার করা কেন জরুরি, কী ভাবেই বা তা করবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ২০:৩৩
Share:

পাখিকে খাওয়ানোর পাত্রটি পরিষ্কার রাখবেন কী ভাবে? ছবি:সংগৃহীত।

গাছগাছালি যতই থাকুক, সাজানো বাগান প্রাণবন্ত হয় না যদি পাখি, প্রজাপতি, কাঠবেড়ালি না থাকে। বাগানে পাখি আসার পথ সুগম করতে অনেকেই রাখেন সুদৃশ্য পাত্র। ঝুলন্ত সেই পাত্রে পাখির খাবার রাখার জায়গা থাকে। পাখি যাতে বসে খেতে পারে, থাকে সেই ব্যবস্থাও। বারান্দা, বাগান সর্বত্রই তা রাখা যায়। কিন্তু পাখির খাবার পাত্র রাখলেই চলে না, তা পরিষ্কারও জরুরি। বাগানে যদি তা থেকে থাকে, কত দিন অন্তর, কী ভাবে তা পরিষ্কার করবেন?

Advertisement

পাখিদের খাওয়ার পাত্রের পরিচ্ছন্নতা নিয়ে অনেকেরই তেমন সচেতনতা থাকে না। কিন্তু মনে রাখা দরকার খাওয়ার পাত্র অপরিচ্ছন্ন থাকলে, তা থেকে পাখিদেরও রোগ ছড়াতে পারে। সেই কারণেই অন্তত ২-৩ সপ্তাহ অন্তর সেটি ভাল করে পরিষ্কার করা উচিত।

১। প্রথমেই আধ খাওয়া বা পুরনো খাবার বার করে ফেলে দিতে হবে। খালি পাত্র বা কৌটোটি বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে নিন। ভাল হয় গরম জলে সাবান গুলে পাত্রটি বেশ কিছু ক্ষণ ভিজিয়ে রাখলে। বাসন ঘষার জিনিস দিয়ে ভাল করে সেটি পরিষ্কার করে নিন।

Advertisement

২। ব্যবহার করা যায় সাদা ভিনিগারও। বিশেষত খাবার জায়গাটি জীবাণুমুক্ত করার জন্য এই পন্থাটি ভাল। সম পরিমাণ সাদা ভিনিগার এবং জল মিশিয়ে পাত্রটি ভিজিয়ে রাখুন। নরম ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিন।

৩। ভিনিগার বা সাবান জল দিয়ে পরিষ্কারের পরে সেটি জল দিয়ে ধুয়ে নেওয়া জরুরি। খাবার দেওয়ার পাত্রটি জল দিয়ে ধুয়ে খুব ভাল করে শুকিয়ে নিন। তার পর খাবার ভরে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement