Stone Table Lamp Decoration ideas

সাম্প্রতিকের সঙ্গে জুড়ুক আভিজাত্য, পাথরের টেবিল ল্যাম্প দিয়ে কী ভাবে সাজাবেন অন্দর

আলোকসজ্জায় অন্য মাত্রা জুড়ে দিতে পারে একটি টেবিল ল্যাম্প। শোয়ার ঘর থেকে বসার ঘর— ছিমছাম অন্দরমহলেও আভিজাত্যের ছোঁয়া আনতে পারে তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২১
Share:

টেবিল ল্যাম্পে থাকে আভিজাত্যের ছোঁয়া। কোন ধরনের ল্যাম্প বেছে নেবেন অন্দরসজ্জার জন্য। ছবি: সংগৃহীত।

টেবিল ল্যাম্প কখনও ঘরে মৃদু আলো ছড়িয়ে তৈরি করে রোম্যান্টিক আবহ, কখনও আবার নিজেই হয়ে ওঠে অন্দরসজ্জার অঙ্গ। শুধু ঘরের অন্ধকার দূর করাই নয়, অন্দরের আলোকসজ্জায় অন্য মাত্রা জুড়ে দিতে পারে একটি টেবিল ল্যাম্প। শোয়ার ঘর থেকে বসার ঘর— ছিমছাম অন্দরমহলেও আভিজাত্যের ছোঁয়া আনতে পারে তা।

Advertisement

বাড়িঘরের নির্মাণ-ছাঁদ আধুনিক হলেও, আসবাবে হাল আমলের ছোঁয়া লাগলেও পাথরের কারুকাজ যুক্ত টেবিল ল্যাম্প কিন্তু প্রাসঙ্গিকতা হারায়নি। বরং সাম্প্রতিক সময়ের নকশার মোড়কে তা হয়ে উঠছে আরও আকর্ষণীয়। ঘর সাজাতে বেছে নেবেন কোন ধরনের টেবিল ল্যাম্প? কী ভাবেই বা সাজাবেন বাড়িতে?

মার্বেল এবং হস্তশিল্পের অপূর্ব সমন্বয়: টেবিল ল্যাম্পটি ধরে রাখার জন্য পাথরের ভিত্তি ব্যবহার করা হয়। ল্যাম্পের শেডটিতে অনেক সময় থাকে হাতের কারুকাজ, নকশা। টেবিল ল্যাম্পের দণ্ডে থাকে ধাতব ছোঁয়াও। এমন মিলমিশে তৈরি টেবিল ল্যাম্প রাখতে পারেন ঘরের শোভা বাড়াতে।

Advertisement

পাথরেই কারুকাজ: ল্যাম্পের আধারে মার্বেলের উপর রঙিন নকশা। উজ্জ্বল পালিশ। দেখলে মনে হবে, ওল্টানো ফুলদানি। ল্যাম্পের শেড বা আলোর উপরের ছায়াদানকারী অংশটি খানিক হালকারঙা, কারুকাজবিহীন। এমন টেবিল-বাতিও অন্দরসজ্জার শোভা বৃদ্ধি করতে পারে।

পাথরের লণ্ঠন: হ্যারিকেনের আদলে তৈরি মার্বেল বা পাথরের উপর রঙিন কারুকাজ করা লণ্ঠনও অন্দরসজ্জায় অন্য মাত্রা আনতে পারে। টেবিল ল্যাম্পটি জ্বালালে পাথরের কারুকাজ আলোর আভায় অন্য রকম রূপ পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement