Atta Dough Storage Tips

ফ্রিজের ভিতরে শুকিয়ে কাঠ হয়ে যায় আটার মণ্ড? কী ভাবে রাখলে নরম ও তুলতুলে থাকবে

ফ্রিজের ভিতরের ঠান্ডা ও শুষ্ক পরিবেশ ধীরে ধীরে আটার ভিতরের জল টেনে নেয়। সে ক্ষেত্রে আর্দ্রতা বজায় রাখতে কী করা উচিত? আটা মাখার পর কী ভাবে তা রাখা উচিত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৯:৫৪
Share:

আটা মেখে রাখার কৌশল শিখে নিন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

অনেকেই এখন সময় বাঁচাতে একসঙ্গে বেশি করে আটা মেখে ফ্রিজে রেখে দেন। ব্যস্ত জীবনের তাড়ায় দু’বেলা আটা মেখে রুটি বানানো সম্ভব হয় না অধিকাংশের জন্যই। তাই বার বার আটা মাখার ঝক্কি এড়াতে একসঙ্গে খানিকটা মেখে ফ্রিজে রেখে দেওয়ার চল রয়েছে ঘরে ঘরে। কিন্তু সমস্যা হল, ফ্রিজে রাখা আটা দিয়ে রুটি করতে গেলে দেখা যায়, আটার উপরের শক্ত হয়ে যায় অথবা রুটি নরম হয় না। তখন আবার জল মিশিয়ে মাখতে হয়।

Advertisement

আটা মাখার পর কী ভাবে রাখবেন? ছবি: সংগৃহীত

ফ্রিজের ভিতরের ঠান্ডা ও শুষ্ক পরিবেশ ধীরে ধীরে আটার ভিতরের জল টেনে নেয়। যদি আটা খোলা অবস্থায় রাখা হয় বা ঠিক মতো ঢাকা না থাকে, তা হলে উপরের অংশ আরও দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যেতে পারে। এ ছাড়া ফ্রিজের ভিতরে থাকা অন্য খাবারের গন্ধও আটার মধ্যে চলে যায়। ফলে রুটির স্বাদ বদলে যেতে পারে।

বেশি করে আটা মাখলে বিশেষ নিয়ম মেনে ফ্রিজে ভরে রাখুন। তা হলে আর দ্রুত শক্ত হয়ে যাবে না। রইল সেই ৩টি নিয়ম

Advertisement

১. আটার উপর তেল: আটা মাখার পর সরাসরি ফ্রিজে ভরে রাখবেন না। তার আগে অল্প তেল মাখিয়ে রাখুন আটার মণ্ডের উপর দিয়ে। এই তেল সুরক্ষামূলক আস্তরণ তৈরি করে আটার উপর। ফলে ফ্রিজের ঠান্ডা বাতাস সরাসরি আটার সংস্পর্শে আসতে পারে না। এর ফলে আটার মণ্ড অনেক ক্ষণ নরম ও তুলতুলে থাকে। পরের দিন রুটি করার সময়ে ঝক্কি পোহাতে হয় না।

২. বায়ুরোধী পাত্রে আটা: সাধারণ পাত্রের বদলে বায়ুরোধী পাত্রে আটা ভরে রাখুন। তা হলে ফ্রিজের ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসতে পারে না। বায়ু প্রবেশ করতে পারে না বলে আটার স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে।

৩. আটার উপরে নরম কাপড়: অনেক বাড়িতেই এখনও এই পুরনো কৌশল ব্যবহার করা হয়। আটা পাত্রে রেখে তার উপর হালকা ভিজে কাপড় চাপা দিয়ে দিলে উপরের অংশ দ্রুত শুকিয়ে যাওয়ার প্রবণতা কমতে পারে। তবে কাপড় যেন অতিরিক্ত ভিজে না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে।

তবে খেয়াল রাখা উচিত, যতই নিয়ম মানুন, খুব বেশি দিন ফ্রিজে রাখা আটা ব্যবহার করা উচিত নয়। সাধারণত ১-২ দিনের মধ্যে ব্যবহার করাই ভাল। দীর্ঘ দিন রেখে দিলে শুধু আর্দ্রতাই কমে না, স্বাদ ও গঠনও বদলে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement