Green Chilli Storing Tips

ফ্রিজে শুকিয়ে কালো হয়ে যাচ্ছে কাঁচালঙ্কা? ভুল কৌশলে রাখছেন! দু’সপ্তাহ টাটকা রাখার পন্থা শিখুন

কাঁচালঙ্কা খুব দ্রুত আর্দ্রতা শোষণ করে। ফ্রিজে ভুল ভাবে রাখলে সেই আর্দ্রতার কারণে কালো দাগ, ছত্রাক বা পচন দেখা দিতে পারে। তবে রান্নাঘরের একটি সহজ কৌশল মেনে চললে কাঁচালঙ্কা অনেক দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৪:৫৭
Share:

কাঁচালঙ্কা টাটকা রাখার কৌশল। ছবি: এআই সহায়তায় তৈরি।

ঝালপ্রেমী হোন বা না হোন, বাঙালির হেঁশেলে কাঁচালঙ্কা থাকবে না, তা হয়? লঙ্কা-যোগে রান্না কেবল ঝাল হয় না, স্বাদেও আসে অন্য মাত্রা। ফলে টাটকা, সবুজ লঙ্কা ছাড়া বাঙালির রান্নাঘর অকেজো। কিন্তু ফ্রিজে দিনের পর দিন থাকতে থাকতে লঙ্কা কালচে হয়ে যেতে থাকে। পাশাপাশি শুকিয়ে, নেতিয়েও যায়। হারায় স্বাদ, ঝাঁজ, গন্ধও। গরমের সময়ে ফ্রিজ ছাড়াও গতি নেই। সে ক্ষেত্রে কী ভাবে লঙ্কা রাখা উচিত?

Advertisement

কাঁচালঙ্কা খুব দ্রুত আর্দ্রতা শোষণ করে। ফ্রিজে ভুল ভাবে রাখলে সেই আর্দ্রতার কারণে কালো দাগ, ছত্রাক বা পচন দেখা দিতে পারে। তবে রান্নাঘরের একটি সহজ কৌশল মেনে চললে কাঁচালঙ্কা অনেক দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব। সঠিক নিয়ম মেনে ফ্রিজে লঙ্কা রাখলে প্রায় ১৫ দিন পর্যন্তও সতেজ থাকে। তার জন্য জানতে হবে সহজ এক কৌশল। মেনে চলতে হবে ধাপে ধাপে—

ফ্রিজে সঠিক উপায়ে কাঁচালঙ্কা রাখার উপায়

Advertisement

· সংরক্ষণের ধাপ শুরু হয় বাজার থেকেই। সঠিক কাঁচালঙ্কা বেছে নেওয়া জরুরি। শক্ত এবং টানটান লঙ্কা কিনুন। যেগুলিতে দাগ বা ক্ষত রয়েছে, সেগুলি এড়িয়ে চলুন। নরম বা কুঁচকে যাওয়া লঙ্কা কিনবেন না। শুরুতেই ভাল মানের লঙ্কা কিনলে তা দীর্ঘ দিন টাটকা থাকে।

· বাজার করে বাড়িতে এনে প্রথমে ভাল করে ধুয়ে নিতে হবে লঙ্কাগুলি। তার সঙ্গে সঙ্গে ডাঁটিগুলি ছিঁড়ে ফেলে দিতে হবে। কারণ, সেখানেই সবার আগে পচন ধরতে শুরু করে।

· এক বার ভাল করে সব লঙ্কা ধুয়ে নিতে হবে। জলের পাত্রে অল্প হলুদ মিশিয়ে দিতে হবে। জীবাণুনাশক হিসেবে কাজ করবে এই মশলা।

· পরে আবার কল খুলে ভাল করে লঙ্কাগুলি ধুয়ে নিতে হবে।

· এ বার সম্পূর্ণ শুকিয়ে নেওয়ার পালা। একটি নরম কাপড়ের উপর সব লঙ্কা বিছিয়ে হাওয়ায় শুকিয়ে নিতে হবে। অল্প সিক্ত ভাব থাকলেও তাতে পচন ধরতে পারে।

· এ বার একটি বায়ুরোধী বাক্স বা জ়িপলক ব্যাগ নিতে হবে। তলায় টিস্যু পেপার বিছিয়ে দিন। তার উপর কাঁচালঙ্কাগুলি রাখুন।

· উপরে আরও একটি টিস্যু দিতে পারেন। তার পর ঢাকনা বন্ধ করে ফ্রিজে রাখুন। এর ফলে ন্যূনতম আর্দ্রতা জমার সুযোগ থাকে না।

· কেউ কেউ আবার সেই ব্যাগ বা পাত্রে রসুনের কোয়াও রাখেন। কারণ, রসুন আর্দ্রতা শুষে নেওয়ার ক্ষমতা রাখে।

· অনেকেই বাজারের প্লাস্টিকের ব্যাগেই কাঁচালঙ্কা রেখে দেন। এর ফলে ভিতরে জলীয় বাষ্প জমে থাকে। ফলে পচন দ্রুত শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement