Fridge Organization Hacks

সব্জি থেকে দৈনন্দিন খাবার, ফ্রিজে কোথায়, কোন জিনিস রাখবেন? খাবার তাজা রাখার কৌশল জানুন

সব্জি থেকে শাক, দৈনন্দিন খাবার ফ্রিজে কোথায়, কী ভাবে রাখবেন? কী ভাবে রাখলে খাবার বেশি দিন টাটকা বা তাজা থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৫:৫৯
Share:

ফ্রিজে কোন খাবার কী ভাবে রাখবেন? ছবি:সংগৃহীত।

রোজের খাবারদাবার ফ্রিজে তোলা বেশ ঝক্কির! জায়গার অভাবে, যেখানে যে খাবার আঁটে সেই ভাবেই রেখে দেওয়া হয়। কিন্তু ফ্রিজের তাক অনুযায়ী তাপমাত্রারও ফারাক হয়। তা ছাড়া কোন খাবার কী ভাবে ফ্রিজে রাখা হচ্ছে, তার উপরেও সেই জিনিসটির স্থায়িত্ব নির্ভর করে।

Advertisement

গরম খাবার: গরম খাবার সরাসরি ফ্রিজে ভরলে খাবার নষ্ট হয়ে যেতে পারে। গরম-ঠান্ডার তাপের ফারাকেই এমনটা ঘটতে পারে। ফ্রিজে রাখতে হলে সেই খাবারের তাপমাত্রা ঘরের তাপমাত্রার সমান হওয়া দরকার। তার পরে তা ফ্রিজে তুলতে হবে। বাটি বা খোলা পাত্রে রান্না জিনিস রাখলে, ফ্রিজময় খাবারের গন্ধ ছড়াতে পারে। তা ছাড়া আঢাকা অবস্থায় খাবার রাখাও ঠিক নয়। খাবারের স্থায়িত্ব বাড়াতে বায়ুনিরোধী কৌটোয় প্রতিটি খাবার গুছিয়ে ফ্রিজে ভরে রাখুন।

বেশি দিন রাখলে: অনেক সময়েই কিছু কিছু খাবার ৩-৪ দিন ফ্রিজে রেখে খাওয়া হয়। এ ক্ষেত্রেও খাবার গরম করার নিয়ম আছে। পুরো খাবার বার করে ঘরের তাপমাত্রায় রেখে দিলে, খাবারে বিষক্রিয়া হতে পারে। ব্যাক্টেরিয়া সংক্রমণ হতে পারে। তাই যতটুকু খাবার প্রয়োজন, ঠিক ততটুকু ফ্রিজ থেকে বার করে গরম করা ভাল।

Advertisement

সবুজ শাক-পাতা শাক, ধনেপাতা, পুদিনাপাতা শুকনো কাগজের ন্যাপকিনে মুড়ে রাখুন। তাতে বাড়তি আর্দ্রতা চলে যাবে। পাতা থাকবে তরতাজা। প্রতিটি শাকই আলাদা করে রাখুন। একটির সঙ্গে যেন অন্যটি না মিশে যায়। সবচেয়ে ভাল হয় আলাদা আলাদা শাক জ়িপ লক ব্যাগে ভরে রাখলে। এতে শাকের স্থায়িত্ব বাড়বে। ফল-সব্জি রাখার নিয়ম: আপেল, টম্যাটোর মতো ফল এবং সব্জি থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়। ফলে এগুলি অন্য সব্জির সঙ্গে রাখলে, সেই সব্জি নষ্ট হতে পারে। আপেল বা টম্যাটো কাগজে বা সুতির কাপড়ের ব্যাগে ভরে আলাদা করে ফ্রিজে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement