lice removal tips

উকুনের জ্বালায় শিশুর ঘুম উ়ড়েছে? সমাধান হতে পারে ফিটকিরির গুণেই

উকুন তাড়াতে গিয়ে নিমপাতা থেকে কর্পূর, রকমারি ভেষজ তেল, উকুনের শ্যাম্পু কতই না ঝক্কি পোহাতে হয় বাবা-মায়েদের। এই সমস্যা থেকে রেহাই পেতে কাজে লাগাতে পারেন ফিটকিরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২১:২৯
Share:

উকুন তাড়াতে যখন ফিটকিরি ভরসা। ছবি: সংগৃহীত।

স্কুল থেকে ফিরেই শিশুর মাথায় চুলকানি শুরু। মা মাথায় চিরুনি দিতেই ধরা পড়ল আসল ভিলেন। একটা, দু’টো নয় মাথায় থিকথিক করছে উকুন। সেই উকুন তাড়াতে গিয়ে নিমপাতা থেকে কর্পূর, রকমারি ভেষজ তেল, উকুনের শ্যাম্পু কতই না ঝক্কি পোহাতে হয় বাবা-মায়েদের। এই সমস্যা থেকে রেহাই পেতে কাজে লাগাতে পারেন ফিটকিরি।

Advertisement

শিশুদের মাথায় উকুন হয়ে যাওয়ার প্রবণতা থাকে। উকুন মরে গেলেও ডিমগুলি থেকে যায় বহু দিন। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ফিটকিরি ব্যবহার করে দেখতে পারেন। জলে ফিটকিরি গুঁড়ো এবং টি-ট্রি ওয়েল মিশিয়ে নিন। এই জল ১০ মিনিট মাথার তালুতে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। তবে, অনেকের ত্বক বেশি সংবেদনশীল হয়। সে ক্ষেত্রে ফিটকিরির ব্যবহারে ত্বকে র‌্যাশ-অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই সাবধানে ব্যবহার করতে হয়।

বাড়িতে খাওয়ার জল শুদ্ধ করার যন্ত্র কোনও কারণে খারাপ হয়ে গেলেই ফিটকিরির কদর বাড়ে। জলে ফিটকিরি ফেলে দিলে অনেক ক্ষতিকর জীবাণু দূর হয়। তবে উকুনের হাত থেকেও নিস্তার পেতেও ফিটকিরি ব্যবহার হয়েতো অনেকেরই জানা নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement