হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী

কল্যাণী গাঁধি মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার বিকালে তিনি হাসপাতালের সুপার শিবপ্রসাদ সাউ, বিধানসভার পরিষদীয় সচিব নীলিমা নাগ মল্লিক, স্থানীয় সাংসদ মমতাবালা ঠাকুর, বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, গয়েশপুরের পুরপ্রধান মরণকুমার দে-সহ অন্যান্যদের সঙ্গে আলোচনায় বসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০৩:৩৩
Share:

কল্যাণী গাঁধি মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ও হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার বিকালে তিনি হাসপাতালের সুপার শিবপ্রসাদ সাউ, বিধানসভার পরিষদীয় সচিব নীলিমা নাগ মল্লিক, স্থানীয় সাংসদ মমতাবালা ঠাকুর, বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, গয়েশপুরের পুরপ্রধান মরণকুমার দে-সহ অন্যান্যদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে তিনি জানান, হাসপাতালের পরিসেবার মানোন্নয়ন এবং নিরাপত্তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর তিনি কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শনে যান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement