গাড়ি কিনুন এখনই, সামনের বছরেই বাড়বে দাম

গাড়ি কেনার ভাবছেন? তবে তা কিনে ফেলুন চলতি মাসেই! কারণ, নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে গাড়ি দাম। এমনটাই খবর ওই দেশীয় বাজারের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৫ ১৮:০৪
Share:

গাড়ি কেনার ভাবছেন? তবে তা কিনে ফেলুন চলতি মাসেই! কারণ, নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে গাড়ি দাম। এমনটাই খবর ওই দেশীয় বাজারের।

Advertisement

নয় নয় করে মারুতি, হুন্ডাই-এর মতো কম খরচের গাড়ির যেমন দাম বাড়বে, তেমন বাড়বে বিএমডব্লিউ-এর মতো একটু আপমার্কেট চার চাকারও। দেশের বাজারে বিক্রি হওয়া প্রতিটি দু’টি গাড়ির মধ্যে একটাই মারুতি সুজুকি সংস্থার। এর দাম নাগালের মধ্যে থাকায় অধিকাংশ মধ্যবিত্তের প্রথম পছন্দ মারুতির হ্যাচব্যাক। তবে, এ বার বোধহয় সে সুখও গেল। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী জানুয়ারি থেকেই বিভিন্ন মডেলের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত বাড়াবে তারা। পিছিয়ে নেয় দক্ষিণ কোরীয় সংস্থা হুন্ডাই। হুন্ডাই কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী মাস থেকে গাড়ির দাম অন্তত ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়াবেন তাঁরা।

আরও পড়ুন: জুনে যাত্রী গাড়ি বিক্রি বাড়ল ঢিমেতালে

Advertisement

কেন বাড়ছে দাম?

ডলারের তুলনায় টাকার দাম কমা ছাড়াও প্রোডাকশন কস্ট বাড়ায় এমন সিদ্ধান্ত নিচে হচ্ছে বলে জানিয়েছেন মারুতি-সুজুকি কর্তৃপক্ষ। হুন্ডাই মোটর ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) রাকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, আগামী বছর থেকে এলিট ও ক্রেটা-সহ সমস্ত মডেলের দাম বাড়ানো হবে।

Advertisement

দাম বাড়ানোর দৌড়ে কিরলোস্কর ইন্ডিয়ার সঙ্গে টাই-আপ করা জাপানীজ কারমেকার টয়োটা-সহ বিলাসবহুল গাড়ি নির্মাতা বিএমডব্লিউ বা মার্সিডিজ বেঞ্জ-ও এক পথে হাঁটছে। সমস্ত মডেলেই ৩ শতাংশ হারে দাম বাড়াবে টয়োটা এবং বিএমডব্লিউ।

ফলে আর দেরি নয়, নতুন বছরের আগেই কিনে ফেলুন নিজের পছন্দসই গাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement