Flour Storage Tips

শুকনো, ঠান্ডা জায়গায় রেখেও পোকা উঠছে ময়দায়? ৫টি সহজ টোটকা মানলেই সমস্যা থেকে মুক্তি

অধিকাংশ বাড়িতেই হেঁশেলে আটা, ময়দা, চালের গুঁড়ো ইত্যাদি রাখা হয়। বেশি দিন রাখা থাকলেই পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কয়েকটি টোটকা মেনে চলতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:২৬
Share:

পোকামাকড় থেকে ময়দাকে রক্ষা করবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

রান্নাঘরের ঠান্ডা, শুকনো জায়গায় বাক্স বা প্যাকেটবন্দি করে রাখেন ময়দা। তার পরও পোকামাকড় থেকে রক্ষা করতে পারছেন না? অধিকাংশ বাড়িতেই হেঁশেলে আটা, ময়দা, চালের গুঁড়ো ইত্যাদি রাখা হয়। সেখান থেকে নিয়েই ব্যবহার করা হয়। কিন্তু তাতে পোকার উৎপাত বেড়ে যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে ঘরোয়া কয়েকটি টোটকা মেনে চলতে পারেন।

Advertisement

১. নিমপাতা- নিমপাতা শুকিয়ে একটি কাপড়ে মুড়ে ময়দা রাখার কৌটোয় ভরে রাখুন। ময়দা দীর্ঘ দিন টাটকা রাখতে এই কৌশল প্রয়োগ করতে পারেন। কারণ, নিম গাছ প্রাকৃতিক কীটনাশক হিসেবে দারুণ কাজ করে। মূলত এর বীজে থাকা আজ়াডির‌্যাক্টিন উপাদানের ভয়েই দূরে থাকে পোকাগুলি।

কী ভাবে টাটকা রাখবেন ময়দা? ছবি: সংগৃহীত

২. শুকনোলঙ্কা- বেশ কয়েকটি শুকনোলঙ্কা ময়দার শিশিতে ভরে রাখুন। ময়দার কৌটো থেকে পোকা দূরে রাখতে এটি সাহায্য করবে। শুকনো লঙ্কার বদলে লবঙ্গও ব্যবহার করতে পারেন। এগুলির তীব্র গন্ধ কীটনাশক হিসাবে কাজ করে।

Advertisement

৩. তেজ পাতা- একই ভাবে কাজ করতে পারে তেজ পাতা। ময়দার ভিতরে কয়েকটি তেজপাতা গুঁজে রাখলে পোকা আক্রমণ করার সাহস পায় না। এই পাতার তীব্র গন্ধ সহ্য করতে পারে না পোকামাকড়।

৪. ফ্রিজ- কেউ কেউ আবার ফ্রিজের ভিতরেও ময়দা রাখেন। এর ফলে কোনও ভাবেই পোকামাক়ড়ের উপদ্রব সহ্য করতে হয় না ময়দাকে। তবে বার বার ব্যবহারের সময়ে ঘরের তাপমাত্রায় নিয়ে আসতে হবে ময়দাকে। তবে ফ্রিজে খোলা না রেখে বায়ুনিরোধী ব্যাগে ময়দা সংরক্ষণ করা উচিত। এত কম তাপমাত্রায় পোকা বাঁচতে পারে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement