Ice in Washing Machine

জামা কাচার সময়ে কয়েক টুকরো বরফ ফেলে দিলেই নাকি জাদুকরি ফল! আদৌ কতটা কার্যকর কৌশলটি

অনেকে কাপড় ধোয়ার পর শুকোনোর পর্যায়ে বা ড্রায়ারে দেওয়ার সময়ে কয়েকটি বরফের টুকরো কাপড়ের সঙ্গে রাখছেন। এই পদ্ধতি কী কাজ করে? না কি এটি নিছকই সমাজমাধ্যমের একটি ক্ষণস্থায়ী ট্রেন্ড?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৯:২৪
Share:

ওয়াশিং মেশিনে বরফ দিলে কী হয়? ছবি: এআই সহায়তায় তৈরি।

সমাজমাধ্যম ভিড় করে রয়েছে ঘরকন্নার রিল। যে কোনও কাজ সহজে সেরে ফেলার কৌশল নিয়ে নানা ধরনের ভিডিয়ো পোস্ট হয় দিনভর। আর তা চারদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় না। এমনই এক ভাইরাল হওয়া টোটকা অনেকেই প্রয়োগ করেছেন নিজের বাড়িতে। কেমন ভাবে কাজ করে তা? আদৌ কি কার্যকর?

Advertisement

বরফের টুকরো দিন ওয়াশিং মেশিনের ভিতরে। ছবি: সংগৃহীত

কৌশলটি কী?

ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচার সময়ে কয়েক টুকরো বরফ ফেলে দিচ্ছেন অনেকে। দাবি, এর ফলে জামাকাপড় ধুয়ে ড্রায়ারে শুকিয়ে যাওয়ার পর যখন জামাকাপড় বার করা হচ্ছে, দেখা যাচ্ছে, সেগুলির কুঁচকে যাওয়ার প্রবণতা অনেকখানি কমে গিয়েছে। ফলে ইস্ত্রি করার ঝক্কি কমে যায় এবং কাপড়ে ভাঁজও কম পড়ে। কাপড় ধোয়ার পর শুকোনোর পর্যায়ে বা ড্রায়ারে দেওয়ার সময়ে কয়েকটি বরফের টুকরো কাপড়ের সঙ্গে রাখা হয়। ড্রায়ারের তাপে বরফ গলে জলীয় বাষ্প তৈরি করে। সেই বাষ্প কাপড়ের তন্তুকে কিছুটা নরম করে এবং ভাঁজ কমাতে সাহায্য করতে পারে বলে দাবি করা হয়।

Advertisement

সত্যিই কি এই পদ্ধতি কাজ করে? না কি শুধুই সমাজমাধ্যমের একটি ক্ষণস্থায়ী ট্রেন্ড?

যখন বরফ গলে বাষ্প তৈরি হয়, তখন কাপড়ের তন্তুগুলি কিছুটা শিথিল হয়ে যায় বটে। ঠিক যেমন জলের সাহায্যে ইস্ত্রি করা হয়, তেমনটা। ফলে কাপড়ে জমে থাকা ছোটখাটো ভাঁজ কিছুটা মসৃণ হয়ে যেতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করে কাপড়ের ধরন, ড্রায়ারের ক্ষমতা এবং বরফের পরিমাণের উপর। হালকা ভাঁজ পড়া সুতির বা মিশ্র তন্তুর পোশাকের ক্ষেত্রে এই কৌশল কিছুটা কার্যকর হতে পারে। তবে মোটা কাপড়, লিনেন, খুব বেশি কুঁচকে যাওয়া পোশাক, ভারী পর্দা বা চাদর— এ সব ক্ষেত্রে শুধুমাত্র বরফের টুকরো দিয়ে কাঙ্ক্ষিত ফল না-ও পাওয়া যেতে পারে।

এই কৌশল মূলত ড্রায়ারের সঙ্গে যুক্ত। ড্রায়ারের তাপে বরফ গলে বাষ্প তৈরি হওয়ার কারণেই এর উপকারের কথা বলা হয়। শুধু ধোয়ার সময় মেশিনে বরফ ফেলে দিলে বিশেষ কোনও লাভ হয় না। ড্রায়ারের ক্ষ‌েত্রেও সীমাবদ্ধতা রয়েছে। বরফের এই কৌশল কিছু ছোটখাটো ভাঁজ কমাতে সাহায্য করলেও ইস্ত্রির বিকল্প নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement