Home tips

মাইক্রোওয়েভ অভেনের উপরে একাধিক জিনিস চাপিয়ে রেখেছেন? সতর্ক না হলে কিন্তু বিপদ বাড়বে

অনেকেই আছেন যাঁরা মাইক্রোওয়েভের উপরের অংশটিকে প্রায় তাকের মতো ব্যবহার করেন। বিস্কুটের কৌটো থেকে কাপ-প্লেট, বাদ যায় না কিছুই। এই কাজ কিন্তু বড়সড় বিপদ ডেকে আনতে পারে। জেনে নেওয়া যাক ঠিক কী কারণে বিপদের আশঙ্কা থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫
Share:

মাইক্রোওয়েভের উপরে কেন জিনিস রাখা উচিত নয়? ছবি: সংগৃহীত।

সাধ থাকলেও বড় বাড়ি তৈরি করার সাধ্য থাকে না অনেকের। দু’কামরার ছোট ফ্ল্যাটেই সাজাতে হয় স্বপ্নের ‘আশিয়ানা’। একেবারে মেপে রাখা জায়গায় বেশি জিনিস রাখার উপায় নেই। স্বাভাবিকভাবেই রান্নাঘরেও জায়গা প্রায় নেই বললেই চলে। অথচ হেঁশেলে প্রয়োজনীয় টুকিটাকি জিনিসের অন্ত নেই। অগত্যা রান্নাঘর জুড়ে প্রতিটি কোণেই ছড়িয়ে ছিটিয়ে থাকে জিনিসপত্র। বাদ যায় না মাইক্রোওয়েভ অভেনের উপরের অংশটিও। অনেকেই আছেন যাঁরা মাইক্রোওয়েভের উপরের অংশটিকে প্রায় তাকের মতো ব্যবহার করেন। বিস্কুটের কৌটো থেকে কাপ-প্লেট, বাদ যায় না কিছুই। এই কাজ কিন্তু বড়সড় বিপদ ডেকে আনতে পারে। জেনে নেওয়া যাক ঠিক কী কারণে বিপদের আশঙ্কা থাকে।

Advertisement

১) মাইক্রোওয়েভ ব্যবহারের সময় তাপ উৎপাদন হয়। তাপ নির্গমনের জন্য তার গায়ে এবং উপরে ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে। মাইক্রোওয়েভ অভেনের উপরে জিনিসপত্র চাপিয়ে দিলে তাপ নির্গমনের পথ বন্ধ হয়ে যায়। তার ফলে অতিরিক্ত তাপে যান্ত্রিক ত্রুটি এমনকী বিস্ফোরণের আশঙ্কাও বাড়ে।

২) মাইক্রোওয়েভের উপরে রাখা জিনিসপত্র অতিরিক্ত তাপে নষ্ট হতে পারে। যেমন, বিস্কুটের কৌটো রাখলে তা মিইয়ে যাবে, আবার প্লাস্টিকের জিনিসপত্র কুঁকড়ে যেতে পারে। সেরামিকের বাসনপত্র রাখলে অতিরিক্ত তাপে সেগুলিতে চিড় ধরতে পারে।

Advertisement

৩) অতিরিক্ত ভারী সামগ্রী মাইক্রোওয়েভের উপরে থাকলে, যন্ত্রটি ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই মাইক্রোওয়েভের উপরের অংশের ক্ষতি রুখতে চাইলে ভারী জিনিসপত্র না রাখাই ভাল।

মাইক্রোওয়েভের উপরে জিনিস রাখতে হলে তার উপরে খানিকটা জায়গা ছেড়ে একটি লোহার শেল্‌ফ করে নিতে পারেন। এর বদলে একটা ছোট কাঠের তাকও করিয়ে নিতে পারেন। তবে দেখতে হবে মাইক্রোওয়েভের তাপ বেরিয়ে যাওয়ার মতো জায়গা যেন থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement