Vande Bharat Express Food Problem

বন্দে ভারতে দইয়ের কাপে পোকা! জনপ্রিয় খাবার প্রস্তুতকারী সংস্থাকে সমন পাঠাল ভারতীয় রেল

বিষয়টি কেবল ট্রেনে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা আইআরসিটিসির হাতে থেমে থাকেনি। এ ঘটনায় হস্তক্ষেপ করেছে রেলমন্ত্রক। মোটা টাকা জরিমানাও করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২০:৩০
Share:

ছবি: সংগৃহীত।

পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট প্যাকেজিং করা দইয়ের কাপ। তার উপর জ্বলজ্বল করছে দেশের এক জনপ্রিয় দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থার নাম। যে সংস্থা আবার শিশুদের খাবারও বানায়। কাপের রাংতা খুলতেই চমক। ভিতরে দই আছে। তবে তার উপর কিলবিল করছে সাদা সাদা কেঁচোর মতো অজস্র পোকা।

Advertisement

ওই দই পরিবেশন করা হয়েছিল দেশের ‘প্রিমিয়াম’ পরিষেবা প্রদানকারী ট্রেন— বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের। এক যাত্রী দইয়ে পোকা নড়ার ওই দৃশ্যের ভিডিয়ো রেকর্ডিং করে পোস্ট করতেই হইচই পড়ে গিয়েছে এতটাই যে, বিষয়টি কেবল ট্রেনে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা আইআরসিটিসির হাতে থেমে থাকেনি। এ ঘটনায় হস্তক্ষেপ করেছে রেলমন্ত্রক। মোটা টাকা জরিমানা করা হয়েছে আইআরটিসিকে। জরিমানা করা হয়েছে কেটারিং পরিষেবার স্থানীয় ঠিকাদারকেও। সেই সঙ্গে সমন পাঠানো হয়েছে ওই সংস্থাকেও, যাদের দইয়ে পোকা পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে পটনা থেকে টাটানগরগামী বন্দে ভারত এক্সপ্রেসে। ওই দইয়ের প্যাকেট যাত্রীদের পরিবেশন করা হয়েছিল মধ্যাহ্ণভোজের সঙ্গে। রীতেশ কুমার নামে এক যাত্রী সেই দইয়ের প্যাকেটের ভিডিয়ো করে সমাজমাধ্যমে পোস্ট করেন। তাতেই দেখা যায় দইয়ের প্যাকেটে পোকা নড়াচড়া করছে। ওই ঘটনায় রেলমন্ত্রক আইআরসিটিসিকে ১০ লক্ষ টাকা, ক্যাটারিংয়ের স্থানীয় ঠিকাদারকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছে। প্রস্তুতকারী সংস্থাকেও জবাবদিহি করতে বলা হয়েছে রেলের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement