পটাশপুরের প্রতাপদিঘি রামকৃষ্ণ শিক্ষা সদনে অপুষ্টিতে ভোগা শিশুদের নানা রকম পুষ্টিকর খাদ্য দেওয়া হল। সোমবার রামকৃষ্ণ মিশন মাতৃসঙ্ঘের সহায়তায় শিক্ষা সদনের পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শুভজিৎ কুণ্ডু, স্কুলের সভাপতি সুধাময় মহান্তি-সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও মহারাজেরা। সভাপতি জানান, অনুষ্ঠানে প্রায় ৭০০ শিশুকে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এলাকার ৭০০ পরিবারকে মশারি দেওয়া হয়।