জল খেয়ে অসুস্থ

জল খেয়ে অসুস্থ হলেন কয়েক জন গ্রামবাসী। এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির জামিরা এলাকায়। অভিযোগ, আজ সকালে দক্ষিণ হাইলাকান্দির জামিরা গ্রামে জনস্বাস্থ্য কারিগরী বিভাগের টুকেরগ্রাম প্রকল্প থেকে জল সরবরাহ করা হয়েছিল। কিন্তু তাতে দুর্গন্ধ ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০২:২১
Share:

জল খেয়ে অসুস্থ হলেন কয়েক জন গ্রামবাসী। এমনই কাণ্ড ঘটেছে হাইলাকান্দির জামিরা এলাকায়। অভিযোগ, আজ সকালে দক্ষিণ হাইলাকান্দির জামিরা গ্রামে জনস্বাস্থ্য কারিগরী বিভাগের টুকেরগ্রাম প্রকল্প থেকে জল সরবরাহ করা হয়েছিল। কিন্তু তাতে দুর্গন্ধ ছিল। অনেকেই তা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পেটে ব্যথা, বমি হতে থাকে। হাইলাকান্দির সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার মদন অগ্রহরি বলেন, ‘‘আগামী কাল ওই প্রকল্পের জল পরীক্ষা করে দেখা হবে। প্রকল্পের জল খেয়ে কেউ অসুস্থ হয়েছেন বলে শুনিনি। গরমে কেউ অসুস্থ হতে পারেন।’’ তবে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী জনস্বাস্থ্য বিভাগের অস্থায়ী কোনও কর্মীর চক্রান্তের কথা তিনি উড়িয়ে দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement