Bizarre

বাড়ি থেকে কাজের ‘নেশা’ ছাড়াতে নগদের দাওয়াই! স্রেফ অফিসে আনতে বছরে সাড়ে সাত লাখ টাকা দিচ্ছে স্টার্টআপ সংস্থা

সংবাদ প্রতিবেদন অনুসারে, স্টার্টআপ সংস্থাটি প্রাথমিক ভাবে তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের জন্য সপ্তাহে দু’দিন অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছিল। কিন্তু এক জনও উপস্থিত হননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১০:১৭
Share:

ছবি: প্রতীকী।

অফিসে এসে কাজ করলেই নগদ পুরস্কার! তিন মাস অন্তর কয়েক হাজার থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত পকেটে ঢোকার সুযোগ করে দিয়েছে একটি সংস্থা। উদ্দেশ্য একটাই, কর্মীরা যেন স্বেচ্ছায় অফিসে এসে কাজ করতে আগ্রহী হন। অফিসে কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করার পরিবর্তে তাদের পুরস্কারের মাধ্যমে উৎসাহ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্টার্ট আপ সংস্থা। কর্মীদের অফিসে না আসার প্রবণতার সমাধান হিসাবে মোটা অঙ্কের ভাতা দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্থাটি।

Advertisement

‘বিজ়নেস ইনসাইডারের’ একটি প্রতিবেদন অনুসারে, স্টার্টআপ সংস্থাটি প্রাথমিক ভাবে তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীদের জন্য সপ্তাহে দু’দিন অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করেছিল। কিন্তু এক জনও উপস্থিত হননি। সংস্থার চিফ পিপল অফিসার কেনি মেন্ডেস বলেন, “সপ্তাহে দুই দিন কর্মীদের অফিসে আনতে আমাদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছে।” যখন সংস্থা কর্মীদের কাছে অফিসে না আসার কারণ দর্শাতে বলে, তখন অনেক কর্মী পার্কিং খরচ এবং ডেস্ক সাজানোর মতো প্রতিবন্ধকতার কথা জানিয়েছিলেন। এর ফলে সংস্থাটি কর্মীদের অফিসমুখো করতে কৌশলে পরিবর্তন আনে।

সংস্থা জানায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী যে কর্মীরা সপ্তাহে দু’দিন অফিসে আসবেন, তাঁরা প্রতি ত্রৈমাসিকে ৫০০ ডলার পান। আর যাঁরা সপ্তাহে পাঁচ দিন অফিসে এসে কাজ করতে পছন্দ করেন, তাঁরা ত্রৈমাসিক ২,০০০ ডলার (১,৮৫,০০০ টাকা) পর্যন্ত পেতে পারেন। যে কর্মচারীরা অফিসে বেশি সময় কাটান, তাঁরা যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতা সমেত অতিরিক্ত সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। কৌশলটির দ্রুত কাজ দেয়। অফিসে বসে কাজ করার পদ্ধতিতে পরিবর্তনের পর সংস্থাটি জানিয়েছে যে, জানুয়ারি মাস থেকে কর্মীদের দৈনিক উপস্থিতি ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement