ডেঙ্গি রুখতে

দক্ষিণ কলকাতায় বহু ওয়ার্ডে কয়েক সপ্তাহে ডেঙ্গির প্রকোপে চিন্তায় স্থানীয়েরা। ৯৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি-আক্রান্ত হয়েছিলেন খোদ মেয়র পারিষদ দেবব্রত মজুদারের স্ত্রী ও ছেলে। বাঁশদ্রোণী, লায়েলকা, বাঘাযতীন, পাটুলিতে খোঁজ মিলেছে আক্রান্তের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৫ ০০:৪৬
Share:

দক্ষিণ কলকাতায় বহু ওয়ার্ডে কয়েক সপ্তাহে ডেঙ্গির প্রকোপে চিন্তায় স্থানীয়েরা। ৯৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি-আক্রান্ত হয়েছিলেন খোদ মেয়র পারিষদ দেবব্রত মজুদারের স্ত্রী ও ছেলে। বাঁশদ্রোণী, লায়েলকা, বাঘাযতীন, পাটুলিতে খোঁজ মিলেছে আক্রান্তের। শনিবার দেবব্রতবাবু ১১০ নম্বর ওয়ার্ডে পাটুলিতে স্বাস্থ্যকর্মীদের নিয়ে মশা মারার কর্মসূচিতে যান। ছিলেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্থানীয় বরোর স্বাস্থ্য আধিকারিক। দেবব্রতবাবু জানান, তাঁর ওয়ার্ডে একশোর বেশি জন আক্রান্ত হয়েছিলেন। অরূপবাবু জানান, তাঁর ওয়ার্ডে এনএস-১ পরীক্ষায় ২১ জনের ডেঙ্গি পজিটিভ এলেও পরে দেখা গিয়েছে মাত্র ৬ জনের ডেঙ্গি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement