Shivam Dube Wife

স্ত্রী মুসলিম, কাজ করেন বলিপাড়ায়, সাত বছরের বড় অঞ্জুমের সঙ্গে কী ভাবে প্রেম হল বিশ্বজয়ী শিবম ‘শক্তিমান’ দুবের?

১৯৯৩ সালের ২৬ জুন মুম্বইয়ে জন্ম শিবমের। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার শখ। সেই খেলাকেই পেশায় পরিণত করেন অধ্যবসায়ের মাধ্যমে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলে ঘরোয়া টি-টোয়েন্টিতে অভিষেক হয় শিবমের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৪:০২
Share:
০১ ১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের ভরসার জায়গা হয়ে উঠেছিলেন তিনি। মিডল অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক চার-ছয় হাঁকিয়ে ভরসা জুগিয়েছেন দলকে। এমনকি, ফাইনালে ভারতের ইনিংসের শেষের দিকে যখন ২৫০-এর গণ্ডি পার করা মুশকিল হয়ে দাঁড়িয়েছিল, তখন ঝোড়ো ইনিংস খেলেছেন। শেষ ওভারে ২৪ রান তুলেছেন। পর পর চার-ছয় মেরে রান টেনে নিয়ে গিয়েছেন ২৫৫-য়।

০২ ১৮

তিনি শিবম দুবে। ক্রিকেট ধারাভাষ্যকারদের কথায় শিবম ‘শক্তিশালী’ দুবে বা শিবম ‘শক্তিমান’ দুবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারে খেলা ঘুরিয়ে দেন শিবম। ৪,৬,৬,৪,০,৪— জিমি নিশামের শেষ ওভার থেকে শিবম নেন ২৪ রান।

Advertisement
০৩ ১৮

ভারতীয় এই অলরাউন্ডার শক্তিশালী ব্যাটিং এবং মাঝারি গতির বোলিংয়ের মাধ্যমে দলে নিজের জন্য একটি পাকা জায়গা তৈরি করেছেন। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।

০৪ ১৮

১৯৯৩ সালের ২৬ জুন মুম্বইয়ে জন্ম শিবমের। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার শখ। সেই খেলাকেই পেশায় পরিণত করেন অধ্যবসায়ের মাধ্যমে। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলে ঘরোয়া টি-টোয়েন্টিতে অভিষেক হয় শিবমের।

০৫ ১৮

২০১৭ সালে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলেন তিনি। সেই রঞ্জিতেই এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকানোর পর আইপিএলে পথ প্রশস্ত হয় শিবমের।

০৬ ১৮

শিবমের আইপিএল যাত্রা শুরু হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাত ধরে। ২০১৯ সালের নিলামে তাঁকে কেনে আরসিবি। ২০২১ সালে রাজস্থান রয়্যালসে চলে যান শিবম। ২০২২ সালে চেন্নাই সুপার কিংসে জায়গা করেন তিনি। সিএসকেতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দেশবাসীর নজরে পড়েন।

০৭ ১৮

আন্তর্জাতিক স্তরে ভারতীয় ক্রিকেট দলে শিবমের অভিষেক হয় ২০১৯ সালের শেষের দিকে। কিন্তু দলে নিয়মিত ছিলেন না। ২০২৪ সালে শক্তিশালী পারফর্ম্যান্সের মাধ্যমে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করেন শিবম।

০৮ ১৮

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ পারফর্ম্যান্সের জন্য খবরের শিরোনামে রয়েছেন শিবম। শিবমের পেশাগত জীবন সম্পর্কে অনেক কিছু জানা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেরই অজানা।

০৯ ১৮

কয়েক বছর প্রেম করার পর ২০২১ সালে প্রেমিকা অঞ্জুম খানকে বিয়ে করেন শিবম। শিবম হিন্দু। অঞ্জুম ইসলাম ধর্মাবলম্বী। ধর্মবিশ্বাসে পার্থক্য থাকলেও তাঁদের প্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

১০ ১৮

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালের ২ সেপ্টেম্বর উত্তরপ্রদেশে অঞ্জুমের জন্ম। চারুকলা (ফাইন আর্টস) বিষয়ে পড়াশোনা করেছেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে।

১১ ১৮

পড়াশোনা শেষ করে অভিনয় এবং মডেলিং জগতে পা রাখেন অঞ্জুম। একাধিক হিন্দি সিরিয়াল এবং মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করেছেন তিনি। বলিউডে এক জন পেশাদার নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবেও কাজ করেছেন।

১২ ১৮

সংবাদমাধ্যম স্পোর্টসকিড়ার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের হিসাবে অঞ্জুমের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। ক্রিকেটের সুবাদে শিবমকে খেলার মাঠে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করেন অঞ্জুম।

১৩ ১৮

কী ভাবে শুরু হয়েছিল শিবম-অঞ্জুমের প্রেম? প্রতিবেদন অনুসারে, শিবম এবং অঞ্জুমের দেখা হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। শিবমের থেকে অঞ্জুম প্রায় সাত বছরের বড়।

১৪ ১৮

অসমবয়সি হওয়া সত্ত্বেও একে অপরকে মনে ধরে শিবম-অঞ্জুমের। আলাদা করে দেখা করা শুরু করেন তাঁরা। একে অপরের প্রেমে পড়েন।

১৫ ১৮

কয়েক বছর প্রেম করার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন যুগল। ২০২১ সালের ১৬ জুলাই হিন্দু এবং ইসলাম— উভয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।

১৬ ১৮

অন্য অনেক আন্তঃধর্মীয় বিয়ের মতো শিবম এবং অঞ্জুমের বিয়েও তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল। তবে সব বাধা পেরিয়ে পরস্পরকে সমর্থনের মাধ্যমে নিজেদের সম্পর্ককে দৃঢ় রেখেছেন দম্পতি।

১৭ ১৮

২০২২ সালে শিবম এবং অঞ্জুম তাঁদের প্রথম সন্তান আয়ানের জন্ম দেন। পুত্রের পর গত বছর কন্যাসন্তানেরও জন্ম দিয়েছেন অঞ্জুম। কন্যার নাম রেখেছেন মেহবিশ।

১৮ ১৮

কন্যা হওয়ার খবর জানিয়ে দম্পতি সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘‘এই বছরের শুরুতে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আমরা ৪ জনের একটি পরিবারে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় আরও বড় হয়ে উঠেছে।’’

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement