kebab Mistakes

বাড়িতে গলৌটি বা পেয়ারে কবাব বানাতে গেলেই ভেঙে যায়? রান্নার সময় ভুলটা ঠিক কোথায় হয়?

বাড়িতে কবাব তৈরি করে ভাজার সময় সেইগুলি ভেঙে যায়। বিশেষ করে গলৌটি কবাব বা পেয়ারে কবাব বানানোর সময় এই সমস্যা বেশি হয়। রান্নার সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে কবাবের আকার হবে একেবারে দোকানের মতো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২০:০১
Share:

বাড়িতে দোকানের মতো গলৌটি কবাব কী ভাবে বানাবেন? ছবি: সংগৃহীত।

সন্ধ্যা হলেই মনটা যেন মুখরোচক খাবারের খোঁজ করে। রসনাতৃপ্তির জন্য ঢুঁ দেন এই রেস্তরাঁ থেকে সে রেস্তরাঁয়। আর কবাবের বন্দোবস্ত থাকলে তো কথাই নেই। বড় হোটেল হোক বা রাস্তার পাশের ফাস্ট ফুড দোকান—রকমারি কবাব বিক্রি হচ্ছে রমরমিয়ে। বাড়িতে পার্টি কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার আয়োজন হলেও কবাব থাকা চাই-ই চাই! তবে বাড়িতে কবাব তৈরি করে ভাজার সময় সেইগুলি ভেঙে যায়। বিশেষ করে গলৌটি কবাব বা পেয়ারে কবাব বানানোর সময় এই সমস্যা বেশি হয়। রান্নার সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে কবাবের আকার হবে একেবারে দোকানের মতো।

Advertisement

১) মটন বা মুরগির পেস্ট দিয়ে যখন কবাব বানানো হয়, তখন মিশ্রণে বেসন বা ছাতুর মতো কোনও উপকরণ মেশাতেই হবে। এটি কবাবের মিশ্রণকে ধরে রাখতে সাহায্য করবে।

২) কবাব তৈরির সময় কখনওই অতিরিক্ত মাখামাখি করবেন না। এতে কবাবের আকার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে।

Advertisement

৩) কবাব মাখার পর তা ভাজার আগে অবশ্যই ঘণ্টাখানেক ফ্রিজে রাখুন।

৪) কবাবতেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তা নাড়াচাড়া করবেন না। তেলে দেওয়ার পর দু’তিন মিনিট ধরে এক দিকটা ভাল করে সেঁকার পর তার পরে অন্য দিকটা পাল্টাতে হবে।

৫) কবাব কিন্তু অল্প তেলে ভাজতে হবে। অতিরিক্ত তেলে ভুলেও কবাব ভাজবেন না, তা হলে কিন্তু সেই কবাবের স্বাদ মোটেও দোকানের মতো হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement