Aam Pora Murgi

শরবত খেয়েছেন, এবার আমপোড়া দিয়ে কষিয়ে রাঁধুন মুরগি, মুখে লেগে থাকবে স্বাদ

আমপোড়ার স্বাদ মিলুক মুরগিতে। কষা মাংসই হাত চেটে খাবেন সকলে। শিখে নিন আমপোড়া মুরগি তৈরির পদ্ধতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৩৬
Share:

পোড়া আমের ক্বাথ দিয়েই হোক মুরগির মাংস। পন্থা শিখে নিন। ছবি: সংগৃহীত।

আর কিছু দিন পরেই আম পেকে যাবে। তার আগেই বানিয়ে ফেলুন আমপোড়া মুরগি। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে আম পুড়িয়ে শরবত খাওয়ার চল রয়েছে। পোড়া আমের ক্বাথ দিয়েই রান্না করতে পারেন কষা মাংস।

Advertisement

৭০০ গ্রাম মুরগির মাংস

১টি বড় কাঁচা আম

Advertisement

৪-৫টি পেঁয়াজ

এক ইঞ্চি আদাকুচি

Advertisement

১২-১৫ কোয়া রসুন

৬-৭টি কাঁচালঙ্কা

৫-৬টি গোলমরিচ

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

সর্ষের তেল

৪-৫টি শুকনো লঙ্কা

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

প্রণালী: আম পুড়িয়ে ক্বাথ বারে করে নিন। আমের সঙ্গে রসুন, ৪-৫টি কাঁচালঙ্কাও পুড়িয়ে হাত দিয়ে মেখে নিন। মাংসে সমস্ত উপকরণ মাখিয়ে, স্বাদমতো নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা।

কড়াইয়ে তেল দিয়ে শুকনোলঙ্কা, গোলমরিচ ফোড়ন দিন। দিয়ে দিন আদাবাটা। পাতলা কাটা পেঁয়াজ ভেজে নিন। তার পরে মাংস দিয়ে ৫ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করে, আঁচ কমিয়ে কষতে থাকুন। যোগ করুন ধনে-জিরেগুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিন। কষতে কষতেই তেল ছাড়বে। আম যেহেতু টক, তাই স্বাদের ভারসাম্য রাখতে পেঁয়াজের মাত্রা বাড়াতে হবে আর দিতে হবে ১ টেবিল চামচ চিনি। ঝোলের জন্য এক কাপের মতো গরম জল যোগ করে ঢিমে আঁচে মাংস সেদ্ধ হতে দিন। তেল ছেড়ে এলে উপর থেকে কাঁচালঙ্কাকুচি ছড়িয়ে দিন। গরম রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগবে আমপোড়া মুরগি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement