East to make Desserts

হালুয়া তো অনেক খেয়েছেন, রবিবারের ভূরিভোজের পর মিষ্টিমুখ হোক গাজরের ফিরনি দিয়ে

রবিবার জমিয়ে মাংস-ভাত খাওয়ার পর মনটা একটু মিষ্টি মিষ্টি করে। বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন ফিরনি। তবে সাধারণ ফিরনি নয়, এতে থাকুক গাজরের টুইস্ট। রইল রেসিপি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৫
Share:

ফিরনিতে গাজরের টুইস্ট। ছবি: সংগৃহীত।

ছুটির দিনে জমিয়ে ভূরিভোজের পর শেষপাতে একটু মিষ্টি না হলে ঠিক চলে না। রবিবার জমিয়ে মাংস-ভাত খাওয়ার পর মনটা একটু মিষ্টি মিষ্টি করে। বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিন ফিরনি। তবে সাধারণ ফিরনি নয়, এতে থাকুক গাজরের টুইস্ট। রইল রেসিপি।

Advertisement

উপকরণ:

২৫০ গ্রাম গাজর

Advertisement

১ লিটার ফুল ফ্যাট দুধ

৩০ গ্রাম বাসমতী চাল

Advertisement

১০০ গ্রাম চিনি

৩টি ছোটএলাচ

২-৩ টেবিল চামচ ঘি

৩-৪ টেবিল চামচ কাজু-কাঠবাদাম-পেস্তা কুচোনো

আধ চা চামচ গোলাপজল

প্রণালী:

চাল ধুয়ে ভিজিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পর ২-৩ টেবিল চামচ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন (সামান্য দানা থাকলে ভাল)। এ বার একটি ননস্টিক পাত্রে ঘি দিয়ে এলাচ ফোড়ন দিন। কুরিয়ে রাখা গাজর দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন। গাজরের কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে ঢাকা দিয়ে গাজর সেদ্ধ হতে দিন। এ বার চালবাটা ভাল করে মিশিয়ে দিন। গাজর সেদ্ধ হয়ে গেলে এবং দুধ ১/৩ ভাগ শুকিয়ে এলে চিনি দিয়ে নাড়তে থাকুন। পুরো মিশ্রণটি ঘন হয়ে এলে গোলাপজল আর কাজু-কাঠবাদাম ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। ফিরনি একেবারে তৈরি। ঠান্ডা হয়ে গেলে মাটির ভাঁড়ে ভরে ফ্রিজে রেখে দিন। ঘণ্টা দুয়েক পর পরিবেশন করুন গাজরের ফিরনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement