Kasuri Methi

বাটার চিকেন থেকে মালাই পনির, স্বাদ বাড়ে কসৌরি মেথির গুণে! ব্যবহারের নিয়ম জানেন তো?

আলুর দম কিংবা তড়কা রান্নার একেবারে শেষে কসৌরি মেথি ছড়িয়ে দিলেই স্বাদ-গন্ধ একেবারে পাল্টে যায়। তবে রান্নায় কসৌরি মেথি দিলেই হল না, সঠিক নিয়ম মানলে তবেই বাড়বে স্বাদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৭
Share:

কসৌরি মেথি ব্যবহারের সময় অনেকেই করেন বড় ভুল। ছবি: সংগৃহীত।

নিরামিষ হোক বা আমিষ, সাধারণ পদের স্বাদ পাল্টে দিতে কসৌরি মেথির জুড়ি নেই।পনির, মুরগি,আলুর দম কিংবা তড়কা রান্নার একেবারে শেষে কসৌরি মেথি ছড়িয়ে দিলেই স্বাদ-গন্ধ একেবারে পাল্টে যায়। তবে রান্নায় কসৌরি মেথি দিলেই হল না, সঠিক নিয়ম মানলে তবেই বাড়বে স্বাদ।

Advertisement

১) বাজারে প্যাকেটজাত যে কসৌরি মেথি পাওয়া যায়, সেগুলি রান্নায় ব্যবহার করার আগে অবশ্যই শুকনো তাওয়ায় খানিক ক্ষণ সেঁকে নিতে হবে।

২) সেঁকা কসৌরি মেথি ভাল করে করে গুঁড়িয়ে তার পরে ব্যবহার করলেই বাড়বে রান্নার স্বাদ।

Advertisement

৩) সেঁকার সময় না থাকলে দু’হাতের তালুতে রেখে ভাল করে গুঁড়িয়ে নিন। হাতের তালুর উষ্ণতায় কসৌরি মেথিতে থাকা এসেনশিয়াল অয়েলগুলি বেরিয়ে আসে। ফলে, রান্নার স্বাদ বাড়ে।

বিভিন্ন রান্নায় বিভিন্ন সময় কসৌরি মেথি ব্যবহার করলে তার স্বাদ বাড়ে।

কোন রান্নায়, কোন সময়ে কসৌরি মেথি ব্যবহার করা হচ্ছে তা জানাও জরুরি। যেমন, কবাব বানাতে ম্যারিনেশনের সময় কসৌরি মেথি দিতে হবে।আবার, বাটার চিকেন, মালাই পনির-এর ক্ষেত্রে রান্না শেষ করার আগে কসৌরি মেথি ব্যবহার করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement