Moong Dal Popcorn

ডাল কি কেবল ভাত-রুটিরই সঙ্গী? মুগ ডাল দিয়ে মুখরোচক, মুচমুচে পপকর্ন বানিয়ে তাক লাগিয়ে দিন

বিকেলে খিদে পেলে মুখরোচক, মুচমুচে আর একই সঙ্গে প্রোটিনে ভরপুর খাবার বানিয়ে নিতে পারেন ঘরেই। রইল মুগ ডালের পপকর্ন বানানোর সহজ কৌশল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০
Share:

প্রোটিনে ভরপুর ডাল পপকর্ন। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিকেলে খিদে পেলেই ভাজাভুজি বা প্যাকেটজাত খাবারের দিকে মন টানে। কিন্তু যদি সেই সময়ে মুখরোচক, মুচমুচে আর একই সঙ্গে প্রোটিনে ভরপুর পদ হাতের কাছে পাওয়া যায়? ঠিক তেমনই এক অভিনব জলখাবার হল মুগ ডালের পপকর্ন। ঘরেই খুব সহজে বানানো যায় এই খাবার। ধাপে ধাপে শিখে নিন মুগ ডালের পপকর্ন বানানোর পদ্ধতি।

Advertisement

প্রথম ধাপ

আধ কাপ ভাঙা মুগ ডাল ভাল করে বেছে জলে ভিজিয়ে রাখুন ৬-৭ ঘণ্টা। ডাল ফুলে ওঠার জন্য এই ধাপ খুবই গুরুত্বপূর্ণ।

Advertisement

দ্বিতীয় ধাপ

ভেজানো ডাল থেকে জল ঝরিয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে। একটি নরম কাপড়ে ডাল সমান ভাবে বিছিয়ে নিন। আধ ঘণ্টা এ ভাবেই রেখে দিন, যাতে হাওয়ায় সমস্ত আর্দ্রতা টেনে নেয়।

তৃতীয় ধাপ

একটি কড়াইয়ে ১-২ টেবিল চামচ তেল গরম করুন। তেল ভাল করে গরম হলে আঁচ মাঝারি রাখুন। এর পর চামচ দিয়ে অল্প অল্প করে ডাল তেলে ছাড়ুন। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে চেপে দিন কড়াই।

চতুর্থ ধাপ

ডাল তেলের মধ্যে পড়ে ফুলে উঠবে এবং ধীরে ধীরে মুচমুচে ভাবও চলে আসবে। কড়াই মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে নিলে সমান ভাবে ভাজা হবে। সোনালি রং এলে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিন।

পঞ্চম ধাপ

মোটা টিস্যুর উপর রেখে বাড়তি তেল ঝরিয়ে নিন। সবগুলি ভাজা হলে গরম গরম পরিবেশন করুন। উপর থেকে নুন আর সামান্য চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নিতে হবে গরম অবস্থায়।

এই মুগ ডালের পপকর্ন বিকেলের জলখাবারের পাশাপাশি ছোটদের টিফিনেও দেওয়া যায়। স্বাদ ও পুষ্টিগুণে ভরা খাবার তৃপ্তি করে খাবে সকলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement