Easy Kettle Recipes

ইলেকট্রিক কেটলিতেই বানিয়ে ফেলুন সন্ধ্যার সুস্বাদু টিফিন! রইল সহজ ৩ রেসিপি

কেটলিকে কেবল জল গরম করার যন্ত্র হিসাবে ব্যবহার না করে এতে রকমারি রান্নাও সেরে ফেলতে পারেন। রইল এমন তিনটি টিফিন রেসিপি যা ইলেকট্রিক কেটলিতেই বানিয়ে ফেলতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৭:১৩
Share:

কেটলিতেই বানিয়ে ফেলুন টিফিন। ছবি: সংগৃহীত।

মুহূর্তের মধ্যে চা-কফি বানিয়ে নেওয়া থেকে শুরু করে ডিম বা নুডল্‌স সেদ্ধ করা— এমন সমস্ত কাজের জন্য গ্যাস অভেনের ধারেকাছে ঘেঁষার প্রয়োজন পড়ে না এখন। একার সংসার হোক বা ভরা পরিবার, সব বাড়িতেই ইলেকট্রিক কেটলি এখন হেঁশেলের নিত্যসঙ্গী। তবে কেটলিকে কেবল জল গরম করার যন্ত্র হিসাবে ব্যবহার না করে এতে রকমারি রান্নাও সেরে ফেলতে পারেন। রইল এমন তিনটি টিফিন রেসিপি যা ইলেকট্রিক কেটলিতেই বানিয়ে ফেলতে পারেন।

Advertisement

রেড সস্ পাস্তা: কেটলিতে ১ কাপ পাস্তা, ১ কাপ জল, ৫০ গ্রাম পাস্তা সস্ আর ১০ গ্রাম মাখন দিয়ে ভাল করে মিশিয়ে সুইচ অন করে দিন। মিনিট দশেক ঢাকা দিয়ে পাস্তা সেদ্ধ হতে দিন। তার পর পাস্তায় মিশিয়ে দিন সামান্য নুন, অরিগ্যানো, চিলিফ্লেক্স। টম্যাটো, দুধ আর ক্যাপসিকাম মিশিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে রেড সস্ পাস্তা।

কেটলিতে বানিয়ে নিতে পারেন রেড সস্ পাস্তা। ছবি: শাটারস্টক।

শিমাই উপমা: কেটলিতে জল গরম করে তাতে একে একে মিশিয়ে দিন কড়াইশুঁটি আর শিমাই। কড়াইশুঁটি আর শিমাই সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিন। এ বার কেটলিতে সামান্য ঘি গরম করে তাতে জিরে ফোড়ন দিন। মিশিয়ে দিন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন, টম্যাটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। খানিক নাড়াচাড়া করুন। এ বার মশলায় অল্প জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। জল একেবারে শুকিয়ে এলে মিশিয়ে দিন সেদ্ধ করা কড়াইশুঁটি আর শিমাই। মিনিট দুয়েক ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে শিমাইয়ের উপমা।

Advertisement

স্যুপ: বাজার চলতি বিভিন্ন স্বাদের স্যুপের প্যাকেট মেলে। কেটলিতে জল নিয়ে হালকা গরম করে নিতে হবে। তার মধ্যে স্যুপের গুঁড়ো মিশিয়ে দিন। পেট ভরা খাবার খেতে চাইলে তাতে যোগ করে দিন পছন্দের নুডলস। এরপর মিনিট পাঁচ-সাত ফুটতে দিলেই রাখলেই সমস্ত উপকরণ মিলেমিশে তৈরি হয়ে যাবে স্যুপি নুডলস। উপর থেকে একটু মাখন, গোলমরিচ ছড়িয়ে নিলেই দারুণ খেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement