ISRO

সূর্যের পিঠের চেয়ে কেন বায়ুমণ্ডল অত বেশি উত্তপ্ত, কারণ খুঁজে পেল চন্দ্রযান-২

দেখা গেল ক্ষুদ্রাতিক্ষুদ্র সৌরশিখা বা সৌরঝলক (‘মাইক্রোফ্লেয়ার’)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৬:৫৩
Share:

সৌরশিখা বা ঝলক। ছবি- ইসরোর সৌজন্যে।

Advertisement

কক্ষপথে প্রদক্ষিণের সময় চাঁদের উপর নজর রাখতে রাখতে সূর্যের বহু যুগের একটি রহস্য উন্মোচনের পথ দেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চন্দ্রযান-২। সূর্যের পিঠ (‘ফোটোস্ফিয়ার’)-এর চেয়ে কেন লক্ষ গুণ বেশি তাপমাত্রা সূর্যের বায়ুমণ্ডল (‘করোনা’)-এর, তার অন্যতম একটি কারণ ধরা পড়ল চন্দ্রযান-২ এর চোখে। দেখা গেল অত্যন্ত ক্ষুদ্রাতিক্ষুদ্র সৌরশিখা বা সৌরঝলক (‘মাইক্রোফ্লেয়ার’)। যেগুলি সূর্যের বায়ু মণ্ডলের তাপমাত্রা একলাফে অতটা বাড়িয়ে দেওয়ার অন্যতম কারণ। ইসরো-র তরফে এই খবর দেওয়া হয়েছে।

জানানো হয়েছে, এমন প্রায় ১০০টি সৌরশিখা বা সৌরঝলক দেখেছে চন্দ্রযান-২। সূর্যের বায়ুমণ্ডলে আর যে পাঁচ ধরনের সৌরশিখা বা সৌরঝলক দেখা যায়, তার মধ্যে যার তীব্রতা সবচেয়ে কম সেই ‘এ’ শ্রেণির সৌরঝলকের চেয়েও তীব্রতা অনেক কম চন্দ্রযান-২ এর দেখা সৌরঝলকগুলির। যেখানে ‘এ’ থেকে শুরু করে প্রতিটি শ্রেণির সৌরঝলকের তীব্রতা পরের শ্রেণির সৌরঝলকের তীব্রতার ১০ ভাগ। তাই চন্দ্রযান-২ এর চোখে ধরা পড়া সৌরঝলকগুলিকে বলা হয় ‘মাইক্রোফ্লেয়ার’।

আরও পড়ুন

Advertisement

দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে হাজারের কাছে

আরও পড়ুন

Advertisement

কোভ্যাক্সিন ৭৭ শতাংশের বেশি কার্যকর, দাবি

ইসরো এ-ও জানিয়েছে, সূর্যের বায়ুমণ্ডলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকনের মতো মৌলও যে রয়েছে প্রচুর পরিমাণে। চন্দ্রযান-২ এর পর্যবেক্ষণে সেটাও ধরা পড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement