Solar Eclipse 2026

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার, চলবে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে, ভারত থেকে কি দেখা যাবে?

ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫
Share:

মঙ্গলবার পৃথিবীর কয়েকটি দেশ থেকে দেখা যাবে এই দৃশ্য। — ফাইল চিত্র।

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে মঙ্গলবার। পৃথিবীর অনেক জায়গা থেকেই দেখা যাবে এই বলয়গ্রাস গ্রহণ, তবে ভারত থেকে নয়।

Advertisement

কখন হয় সূর্যগ্রহণ?

সূর্যকে প্রদক্ষিণ করে পৃথিবী। চাঁদ আবার তাকেই প্রদক্ষিণ করে চলে। এই অনবরত ঘূর্ণনের ফলে কখনও কখনও চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে। তখন হয় গ্রহণ। যদি ঘুরতে ঘুরতে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তখন পৃথিবী থেকে সূর্যের কিছু অংশ আর দেখা যায় না। সে সময় হয় সূর্যগ্রহণ।

Advertisement

আমেরিকার মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার বিজ্ঞানীরা বলছেন, সূর্যগ্রহণের সময় পৃথিবীর থেকে সবচেয়ে দূরের অবস্থানে আসে চাঁদ। মনে রাখতে হবে, চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে না। যেহেতু পৃথিবী থেকে অনেকটাই দূরে, তাই তাকে তুলনায় একটু ছোটই দেখায়। পৃথিবী থেকে দেখলে মনে হয়, উজ্জ্বল কোনও ডিস্কের উপর বসানো রয়েছে কালো একটি ডিস্ক। সেই কালো ডিস্কের চারপাশ দিয়ে বিচ্ছুরিত হতে থাকে আলোর রেখা। ঠিক যেন একটা আগুনের আংটি। একেই বলে ‘অগ্নিবলয়’ বা ‘রিং অফ ফায়ার’।

কখন হবে সূর্যগ্রহণ?

ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হবে গ্রহণ। শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে। ৪ ঘণ্টা ৩১ মিনিট ধরে চলবে গ্রহণ। ভারতীয় সময় বিকেল ৫টা ৪২ মিনিটে গ্রহণ হবে সর্বাধিক। সূর্যের চারপাশে সেই অগ্নিবলয় দেখা যাবে ২ মিনিট ২০ সেকেন্ড ধরে।

ভারত থেকে কি দেখা যাবে?

ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কারণ, গ্রহণ যখন শুরু হবে, তখন ভারতে তা দিগন্তরেখার নীচে নেমে যাবে। তার কিছু ক্ষণের মধ্যেই হবে সূর্যাস্ত।

সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে আন্টার্কটিকায়। কনকর্ডিয়া, মিরনির গবেষণাকেন্দ্র থেকে তা ভাল ভাবে প্রত্যক্ষ করা যাবে। দক্ষিণ আফ্রিকা, তানজ়ানিয়া, জিম্বাবোয়ে, জাম্বিয়া থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। দক্ষিণ আমেরিকা, আর্জেন্টিনা এবং চিলের কিছু অংশেও দেখা যাবে গ্রহণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement