নিয়মটা হচ্ছে চাল যত ডাল তত। অর্থাৎ চার কাপ গোবিন্দভোগ চাল হলে চার কাপ মুগের ডাল। মুগ ডালকে শুকনো কড়ায় ভেজে নিয়ে ধুয়ে নিন। চাল ধুয়ে নিন। কড়ায় তেল দিয়ে আলু ভাজুন। একটু পরে ফুলকপি, বিন, গাজর, মটরশুঁটি কড়ায় পরপর দিয়ে ভেজে তুলে রাখুন।
এবার কড়ায় ঘি ও তেল একসঙ্গে গরম করে (খালি ঘি-ও ব্যবহার করতে পারেন) তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও গরম মশলা দিন। আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে একটু জলের ছিটা দিন। তারপর কষে নিন।
কষা মশলায় ডাল, চাল দিয়ে আর একটু নেড়ে জল ঢেলে দিন। জলের মাপটা নিজেকে বুঝেই ঢালতে হবে। সাবধানী হলে জলটা একটু কম দিন। গরম জল তৈরি করে রাখুন পাশে। পরে প্রয়োজন মতো মিশিয়ে নিতে পারবেন। চাল-ডাল ফুটে উঠলে ভাজা সব্জি দিন কড়ায়।
নামানোর আগে দু’চামচ ঘি আর গরম মশলা দিয়ে হাতাটা নেড়ে নিন।