ব্যাটিং-দুশ্চিন্তা নিয়ে দিল্লি যাচ্ছে বাংলা

বিজয় হজারে ট্রফির নক আউট পর্যায়ে উঠলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়ে গিয়েছে বাংলা শিবিরে। বুধবার ফিরোজ শাহ কোটলায় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’-র দু’নম্বর দল কেদার যাদবের মহারাষ্ট্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০৩:৩১
Share:

বিজয় হজারে ট্রফির নক আউট পর্যায়ে উঠলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা রয়ে গিয়েছে বাংলা শিবিরে। বুধবার ফিরোজ শাহ কোটলায় কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘বি’-র দু’নম্বর দল কেদার যাদবের মহারাষ্ট্র। তার আগে এই সমস্যা দূর করাটাই এখন বাংলার সামনে বড় চ্যালেঞ্জ।

Advertisement

শহরের আবহাওয়ার জন্য গত দু’দিন ইন্ডোরে অনুশীলন করতে হলেও বাংলার ব্যাটসম্যানরা যতটা পেরেছেন নেটে সময় কাটিয়েছেন। ব্যাটসম্যানদের ধারাবাহিকতা নিয়ে অধিনায়ক মনোজ তিওয়ারি কিছুটা চিন্তায় ঠিকই। কিন্তু কোচ সাইরাজ বাহুতুলে আশাবাদী বুধবারের ম্যাচের আগে তা শুধরে নেওয়া যাবে। নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায় নিজেদের ধারাবাহিকতার সমস্যা স্বীকার করে নিচ্ছেন। শনিবার সুদীপ বললেন, ‘‘ধারাবাহিকতার অভাব হচ্ছে ঠিকই। তবে যাদের যে পরিস্থিতিতে ভাল খেলা দরকার, তখন তারা কিন্তু ঠিকই ভাল খেলে দিচ্ছে।’’

সোমবার বিকেলে দিল্লি রওনা হচ্ছে বাংলা দল। তার আগে রবিবার কোটলায় প্রথম কোয়ার্টার ফাইনাল (বরোদা-কর্নাটক) টিভিতে দেখে নিতে পারবেন মনোজরা। অধিনায়ক বলছেন, ‘‘এতে আমাদের সুবিধাই হবে। কাল প্রথম ম্যাচটায় আমরা উইকেট ও কন্ডিশন সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাব। বাকিটা হবে ওখানে গিয়ে।’’

Advertisement

শুধু কেদার যাদব নয়, মহারাষ্ট্রের পুরো দলকেই গুরুত্ব দিচ্ছে বাংলা। অধিনায়ক বললেন, ‘‘ওদের ব্যাটিং যেমন ভাল, আমরাও ২৭০ রান তাড়া করে জিতেছি। আশা করি ভালই খেলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement