টুকরো খবর

প্রথম ম্যাচে রয়্যাল ওয়াহিংডোর কাছে হারতে হয়েছিল মুম্বই এফসি-কে। কিন্তু ফেডারেশন কাপের দ্বিতীয় ম্যাচেই দুরন্ত ভাবে ঘুরে দাঁড়াল খালিদ জামিলের দল। গোয়ার মাঠে স্পোর্টিঁং ক্লুব দি গোয়াকে ১-০ হারিয়ে। প্রথমার্ধের ইনজুরি টাইমে সম্পথ কুট্টিমণির একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় মুম্বই। এ দিন কুট্টিমণিকে মূলত রোমিংয়ে রেখেছিলেন খালিদ জামিল। কোচের স্ট্র্যাটেজি সফল করতে নিজের সেরাটা উজাড় করে দেন বেঙ্গালুরুর ছেলে। তবে স্পোর্টিং যে একেবারে গোলের সুযোগ পায়নি তা নয়। যদিও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় গোয়ার দলটি।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৪ ০১:৫২
Share:

জিতল মুম্বই

ধাক্কা খেল বার্সা

জুনিয়র প্লেয়ারদের নথিভুক্ত করার ব্যাপারে বেনিয়মের মামলায় বড় ধাক্কা খেল বার্সেলোনা। ফিফা আগেই লিওনেল মেসির ক্লাবের উপর শাস্তি চাপিয়েছিল। যার বিরোধিতা করে পাল্টা কোর্ট অব আরবিট্রেশন অব স্পোর্টে আবেদন জানিয়েছিল স্প্যানিশ ক্লাব। সেই আবেদন খারিজ করে দিল ‘ক্যাস’। বার্সেলোনা নিয়ম ভেঙেছে, স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্যাস। বার্সার আবেদন খারিজ হয়ে যাওয়ায় বার্সার উপর দুটি ট্রান্সফার উইন্ডোয় প্লেয়ার কেনা-বেচার উপর নিষেধাজ্ঞার যে শাস্তি ফিফা দিয়েছিল তা বহাল রইল। এই সময়ে বার্সা কোনও ফুটবলারকে সই করাতে পারবে না। বার্সেলোনা জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত মানছে না। এর পর কোন আইনি পথে এগোনো যায় তা নিয়ে আলোচনা চলছে। সুইস ফেডারেল কোর্টে আবেদনেরও কথাও ভাবছে বার্সা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement