টুকরো খবর

নাটকের পর নাটক। সঙ্গে চরম উত্তেজনা। দু’টো লাল কার্ড, পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট, আত্মঘাতী গোল, গোটা ম্যাচে মোট গোলের সংখ্যা চার। এ রকম টানটান ম্যাচে অবশ্য শেষ হাসি হাসল সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্স। দু’টি সেমিফাইনাল মিলিয়ে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ৪-৩ এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট কেটে ফেলল ডেভিড জেমসের টিম। প্রথম সেমিফাইনালে তিন গোলে এগিয়ে জিতেছিল কেরল। এ দিন বোধহয় সে জন্য টিমের মধ্যে আত্মতুষ্টি এসে গিয়েছিল। সেই সুযোগে ঘরের মাঠে চেন্নাই বিরতির আগেই সিলভেস্ত্রের গোলে এগিয়ে যায়।

Advertisement
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ০১:৫৪
Share:

ফাইনালে মর্গ্যানের কেরলই
নিজস্ব প্রতিবেদন

Advertisement


পিয়েরসনের গোলেই ফাইনালে কেরল।

নাটকের পর নাটক। সঙ্গে চরম উত্তেজনা। দু’টো লাল কার্ড, পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট, আত্মঘাতী গোল, গোটা ম্যাচে মোট গোলের সংখ্যা চার। এ রকম টানটান ম্যাচে অবশ্য শেষ হাসি হাসল সচিন তেন্ডুলকরের কেরল ব্লাস্টার্স। দু’টি সেমিফাইনাল মিলিয়ে চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ৪-৩ এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট কেটে ফেলল ডেভিড জেমসের টিম। প্রথম সেমিফাইনালে তিন গোলে এগিয়ে জিতেছিল কেরল। এ দিন বোধহয় সে জন্য টিমের মধ্যে আত্মতুষ্টি এসে গিয়েছিল। সেই সুযোগে ঘরের মাঠে চেন্নাই বিরতির আগেই সিলভেস্ত্রের গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে সন্দেশ ঝিঙ্গনের আত্মঘাতী গোল। আর নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেজে। ৩-০ এগিয়ে যায় চেন্নাই। অতিরিক্ত সময় পর্যন্ত খেলা গড়ালে পিয়েরসন কাজের কাজটি করে যান কেরল ব্লাস্টার্সের হয়ে। সচিনের দলের এই স্কটিশ মিডিওর হাত ধরেই শেষ পর্যন্ত ফাইনালে গেলেন মর্গ্যান, ডেভিড জেমসরা।

Advertisement

সিএবির ‘ভুলে’ ম্যাচ পণ্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

সিএবির মাঠ, সিএবির ম্যাচ, সিএবিরই নিয়ম। অথচ সব কিছু নিয়ে ঘোর অন্ধকারে সিএবি নিজেই। মঙ্গলবার স্থানীয় ক্রিকেটে জেসি মুখোপাধ্যায় ট্রফির যে চারটে ম্যাচ করা গেল না, তার দু’টোর কারণ ছোট মাঠ, একটা মাঠে বাস পার্ক করায়, আর একটা ছোট মাঠের কারণে চলে গেল অন্য মাঠে। যে মাঠের নির্ধারিত ম্যাচ আবার পিছিয়ে দেওয়া হল। পুলিশ মাঠে এরিয়ান বনাম মনোহরপুকুর মিলন সমিতি ম্যাচ ছিল। কিন্তু মাঠ ছোট বলে সেটা সরানো হল বাটা মাঠে। বাটা মাঠের নির্ধারিত ভূকৈলাস বনাম বেলগাছিয়া ম্যাচ না করে। সেই ম্যাচ পিছনো হল। তালতলা মাঠে আনন্দবাজার বনাম কুমোরটুলি, কাস্টমস মাঠে কাস্টমস বনাম উয়াড়ি এই দু’টো মাঠ থেকে ম্যাচ অন্য মাঠে স্থানান্তরিত করা হয়নি। মাঠ ছোট বলে এই দু’টো ম্যাচ পিছনো হয়েছে। কিন্তু এমন গণ্ডগোল হল কেন? সিএবি বলছে, তাদের ভুল হয়েছে। ম্যাচ দেওয়ার সময় মনে ছিল না। কোনও বারই এই মাঠগুলোয় জেসির ম্যাচ দেওয়া হয় না। আর রাজনৈতিক দলের মিছিলের কিছু বাস রেঞ্জার্স মাঠে পার্ক করে দেওয়ায় সেখানে খিদিরপুর বনাম ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ম্যাচটা হতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement