Danish Kaneria

পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকুন, যুবি-ভাজ্জিকে আবেদন কানেরিয়ার

যুবরাজ সিংহ ও হরভজন সিংহ সম্প্রতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এ বার দানিশ কানেরিয়া একই আবেদন রাখলেন দু’জনের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২০ ১৬:০৩
Share:

দানিশ কানেরিয়া আবেদন করলেন হরভজন ও যুবরাজের কাছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সংখ্যালঘুদের পাশে থাকার জন্য যুবরাজ সিংহ ও হরভজন সিংহের কাছে আবেদন করলেন দানিশ কানেরিয়া

Advertisement

যুবরাজ সিংহহরভজন সিংহ সম্প্রতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে আফ্রিদি সোশ্যাল মিডিয়াতেই ধন্যবাদ জানিয়েছিলেন যুবি-ভাজ্জিকে। অবশ্য পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় যুবি-ভাজ্জিকে সমালোচিত হতে হয়েছিল। যুবরাজ যদিও পাল্টা জানিয়েছিলেন যে তিনি সব সময়ই মানবতার পক্ষে থাকবেন।

আরও পড়ুন: ‘এগিয়ে আসুন আপনারাও’ সৌরভ-বিরাট-সিন্ধুদের সঙ্গে করোনা বৈঠক প্রধানমন্ত্রীর​

Advertisement

আরও পড়ুন: ধোনি আর আমিও বিশ্বকাপ জয়ী, রবি শাস্ত্রীকে মনে করালেন যুবরাজ

এদিকে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এ বার যুবি-ভাজ্জির কাছে সাহায্য প্রার্থনা করলেন পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া। তিনি শুক্রবার টুইট করেছেন, “যুবরাজ ও হরভজনের কাছে পাকিস্তানের সংখ্যালঘুদের নিয়ে ভিডিয়ো তৈরির অনুরোধ করছি। করোনা-সঙ্কটে তোমাদের সাহায্য দরকার সংখ্যালঘুদের।” কোথায় দান করা যাবে, সেটাও টুইটে লিখেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement