Nitish Reddy Ruled Out

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! চোটে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ় থেকে বাদ গম্ভীরের পছন্দের ক্রিকেটার, পরিবর্ত ঘোষণা বোর্ডের

চলতি সপ্তাহেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ় শুরু। তার আগে চোট পেয়ে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১২:৫১
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের আগে বড় ধাক্কা খেল ভারত। চলতি সপ্তাহেই শুরু দু’ম্যাচের সিরিজ়। তার আগে চোট পেয়ে ছিটকে গেলেন অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। ইংল্যান্ড সিরিজ়েও খেলতে পারবেন না তিনি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের পছন্দের ক্রিকেটার নীতীশ। তিন ফরম্যাটেই নিয়মিত সুযোগ পান। সেই নীতীশকেই পাবে না ভারতীয় দল।

Advertisement

জানা গিয়েছে, কোয়াড্রিসেপসে চোট লেগেছে নীতীশের। তাই তিনি খেলতে পারবেন না। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ় থেকে বাদ পড়েছেন নীতীশ। এমআরআই করে দেখা গিয়েছে তাঁর বাঁ পায়ে কোয়াড্রিসেপস ফুলে রয়েছে। ফলে তাঁকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি। নীতীশকে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানেই সুস্থ হবেন তিনি।

চোটের জন্য এই সিরিজ়ে নেই হার্দিক পাণ্ড্য। ফলে দলে পেসার অলরাউন্ডার হিসাবে বড় দায়িত্ব ছিল নীতীশের কাঁধে। সেই তিনিই খেলতে পারবেন না। পিটিআই জানিয়েছে, নীতীশের চোট সারতে অন্তত চার সপ্তাহ সময় লাগবে। ফলে ইংল্যান্ড সিরিজ়েও তাঁর খেলার সম্ভাবনা নেই।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলার সময় চোট লেগেছিল নীতীশের। সেই ম্যাচে বল করতে গিয়ে চোট পান তিনি। পরের দু’টি ম্যাচে খেলেননি অলরাউন্ডার। নীতীশের পরিবর্ত হিসাবে সূর্যাংশ শেরগের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ও ভারত ‘এ’ দলের হয়ে ভাল খেলায় সুযোগ পেয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement