ICC T20 World Cup 2026

বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল অস্ট্রেলিয়ার, মঙ্গলবার না খেলেই সুপার এইটে চলে গেল জ়িম্বাবোয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে চলে গেল জ়িম্বাবোয়ে। অস্ট্রেলিয়া-ওমান ম্যাচ হয়ে গেল নিয়মরক্ষার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯
Share:

মিচেল মার্শ। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। মঙ্গলবার মাঠে না নেমেই সুপার এইটে পৌঁছে গেল জ়িম্বাবোয়ে। বৃষ্টির জন্য জ়িম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বাতিল ঘোষণা হতেই সব আশা শেষ হয়ে যায় মিচেল মার্শদের। উল্লেখ্য, এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।

Advertisement

শ্রীলঙ্কার কাছে হারার পর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছিল জ়িম্বাবোয়ের উপর। আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কার কাছে জ়িম্বাবোয়ে হেরে গেলে আশা বেঁচে থাকত অস্ট্রেলিয়ার। কিন্তু মঙ্গলবারের ম্যাচ না হওয়ায় জ়িম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। তিন ম্যাচে জ়িম্বাবোয়ের পয়েন্ট হল ৫। অস্ট্রেলিয়া গ্রুপের শেষ ম্যাচে ওমানকে হারালেও তাদের পয়েন্ট হবে ৪। ফলে গ্রুপের প্রথম দু’দলের মধ্যে মার্শদের থাকার কোনও সুযোগ নেই। সোমবারই অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ‘বি’ থেকে সুপার এইটে জায়গা পাকা করে নিয়েছে শ্রীলঙ্কা। জ়িম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার কাছে পর পর দু’ম্যাচ হেরে নিজেদের রাস্তা কঠিন করে ফেলে অসিরা।

মঙ্গলবার জ়িম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ ছিল পাল্লেকেলে। কিন্তু টানা বৃষ্টির জন্য টস করাও সম্ভব হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর বিকাল সাড়ে ৫টা নাগাদ দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলেন ম্যাচ রেফারি ডিন কসকার। তার পর ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন। ম্যাচ বাতিল হতেই উৎসব শুরু হয়ে যায় জ়িম্বাবোয়ে শিবিরে। সুপার এইটে ওঠার আনন্দে মেতে ওঠেন সিকন্দর রাজারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement