PSL 2026

মদ্যপান করে গাড়ি চালিয়ে গ্রেফতার, মাঠে ফিরে প্রথম বলেই শূন্য রানে আউট জামিনে মুক্ত ওয়ার্নার

আইনি সমস্যা প্রাথমিক ভাবে মিটিয়ে পাকিস্তানে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ক্রিকেটেও ফিরেছেন করাচি কিংস অধিনায়ক। তবে প্রথম বলেই আউট হলেন শূন্য রানে। তাঁর দল হারল ১৫৯ রানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:৫৬
Share:

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

কঠিন সময়ের মধ্যে ডেভিড ওয়ার্নার। মাঠের বাইরে এবং ভিতরেও। পাঁচ দিনের ছুটিতে দেশে ফিরে গ্রেফতার হয়েছিলেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরেও রান পেলেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। তাঁর দলও হারল লজ্জাজনক ভাবে।

Advertisement

পিএসএলে পাঁচ দিনের বিরতি পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন ওয়ার্নার। পরিবার এবং বন্ধুদের সঙ্গে গুডফ্রাইডের করাচি কিংস অধিনায়ক। গত রবিবার বন্ধুর বাড়িতে মদ্যপান করে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় ধরা পড়েন পুলিশের কাছে। অনুমোদিত মাত্রার বেশি মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে বাড়ির কাছ থেকে ওয়ার্নারকে গ্রেফতার করেছিল নিউ সাউথ ওয়েলস পুলিশ। যদিও আইন অনুযায়ী থানা থেকেই জামিন পেয়ে যান। তাঁর দেশ ছাড়তেও সমস্যা হয়নি।

আইনি সমস্যা প্রাথমিক ভাবে মিটিয়ে আবার পাকিস্তানে ফিরেছেন ওয়ার্নার। বৃহস্পতিবার তাঁর দলের ম্যাচ ছিল পেশোয়ার জ়ালমির বিরুদ্ধে। দেশ থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যর্থ হলেন ওয়ার্নার। ওপেন করতে নেমেছিলেন তিনি। তাঁর করাচির সামনে জয়ের লক্ষ্য ছিল ২৪৭ রান। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান ওয়ার্নার (০)। বাংলাদেশের শরিফুল ইসলামের বলে ফারহান ইউসুফের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ওয়ার্নারের মতো ব্যর্থ তাঁর দলের অন্য ব্যাটারেরাও। ১৬.১ ওভারে ৮৭ রানে শেষ হয়ে যায় করাচির ইনিংস। ১৫৯ রানে হেরে যান ওয়ার্নারেরা।

Advertisement

অতিরিক্ত মদ্যপান করে গাড়ি চালানোর মামলায় জামিন পেলেও আগামী ৯ মে ওয়ার্নারকে আদালতে হাজির করানো হবে। অস্ট্রেলীয় ক্রিকেটার বন্ধুর বাড়িতে তিন গ্লাস ওয়াইন পান করার কথা স্বীকার করে নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement