Tamim Iqbal

হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরেই ক্রিকেট প্রশাসনে আসার সিদ্ধান্ত নেন তামিম! পাকিস্তানকে চুনকাম করে গান করলেন শান্তেরা

গত বছর হৃদ্‌রোগে আক্রান্ত না হলে প্রশাসনিক দায়িত্বে আসতেনই না তামিম ইকবাল। এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন বাংলাদেশ বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি। মুখ খুলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়েও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২০:০৩
Share:

ট্রফি নিয়ে উচ্ছ্বাস বাংলাদেশের। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশ বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি তিনি। অথচ ক্রিকেট প্রশাসনে তাঁর আসা বেশ আকস্মিক। আইসিসি-র অ্যাড হক কমিটি তাঁকে এই দায়িত্ব দিয়েছে। অথচ গত বছর হৃদ্‌রোগে আক্রান্ত না হলে প্রশাসনিক দায়িত্বে আসতেনই না তামিম ইকবাল। এক সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন তিনি। মুখ খুলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়েও। এ দিকে, পাকিস্তানকে টেস্ট সিরিজ়ে হারানোর পর গান বেঁধেছেন নাজমুল হোসেন শান্তরা।

Advertisement

কেন ক্রিকেট প্রশাসনে এলেন, এই প্রশ্নের উত্তর ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেছেন, “হৃদ্‌রোগে আক্রান্ত হওয়াই আসল কারণ। জাতীয় দলে ফেরার চেষ্টা করার সময়েই গত বছর হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলাম। তার পরেই ভেবেছিলাম, ক্রিকেটজীবন শেষ। কারণ ওই ঘটনার পর বড় জোর আর এক-দু’বছর খেলতে পারতাম। পরিবারের খেয়াল রাখতে হত। ক্রিকেটে ফেরার জন্যও তৈরি ছিলাম না। তাই প্রশাসনে এলাম।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম তুলে নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য তামিমের। বলেছেন, “পরিস্থিতি আরও ভাল ভাবে সামলানো উচিত ছিল। আমাদের আরও পরিণত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তা হলেই রাস্তা বেরোত। ক্রিকেটারদের কথা ভাবা উচিত ছিল।”

Advertisement

তামিমের আশা, নিজের কাজের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের মান উন্নয়ন করতে পারবেন তিনি। বলেছেন, “আমি বরাবরই চেয়েছি সব ঠিক করতে। ১৭-১৮ বছর খেলার সময় অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করত। আমি চাই সব সমস্যার সমাধান করতে, যাতে অভিযোগগুলোই না আসে। সব কিছু করতে পারব না জানি। কিন্তু পরিষেবার ক্ষেত্রে যতটা উন্নতি করতে পারি করব। এখন তো আমি ব্যাট-বল করতে পারব না। কিন্তু ক্রিকেটারদের যাতে কোনও অভাব না থাকে সেই খেয়াল রাখব।”

এ দিকে, পাকিস্তানকে টেস্ট সিরিজ়ে চুনকাম করার পর সাজঘরে একে অপরের কাঁধে হাত রেখে গান গেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসেরা। ‘উই শ্যাল ওভারকাম’ গানের বাংলা অনুবাদ ‘আমরা করব জয়’ গেয়েছেন তাঁরা। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে বোর্ডের সমাজমাধ্যম অ্যাকাউন্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement