IPL 2026

একটি শর্তে চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলতে পারেন ধোনি, ফাঁস করলেন রুতুরাজের দলের ব্যাটিং কোচ

চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে একটি ম্যাচেও খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। একটি শর্তে চেন্নাইয়ের হয়ে খেলতে পারেন তিনি। গুজরাতের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে তা খোলসা করেছেন ব্যাটিং কোচ মাইক হাসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:৪৪
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।

চেন্নাইয়ের হয়ে চলতি আইপিএলে একটি ম্যাচেও খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। শুরুর দিকে চোট পেয়েছিলেন। মাঝে খেলেননি দলের ভারসাম্য ভাঙতে চান না বলে। পরে আবার চোট পেয়েছেন। তবে একটি শর্তে চেন্নাইয়ের হয়ে খেলতে পারেন তিনি। গুজরাতের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে তা খোলসা করেছেন ব্যাটিং কোচ মাইক হাসি।

Advertisement

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, “ও দলের সঙ্গে যে আসেনি এটা নিশ্চিত করতে পারি। কিন্তু আমরা যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করি তা হলে ও নিশ্চিত ভাবেই দলের সঙ্গে যোগ দেবে। এখন ওর বুড়ো আঙুলে ব্যথা রয়েছে। সেটা দ্রুত সেরে উঠছে। কিন্তু এই ম্যাচের জন্য ও তৈরি নয়। আশা করি প্লে-অফে উঠতে পারলে তার মধ্যে ও সুস্থ হয়ে যাবে।”

আগের ম্যাচে হায়দরাবাদের কাছে হেরে প্লে-অফের রাস্তা জটিল হয়ে গিয়েছে চেন্নাইয়ের। বৃহস্পতিবার গুজরাতকে হারাতেই হবে তাদের। ঘরের মাঠে জিতে শেষ করতে না পেরে হতাশ হাসি। বলেছেন, “অবশ্যই ওই ম্যাচটায় হেরে প্রথম চারে শেষ করার রাস্তা বেশ কঠিন হয়ে গিয়েছে। ব্যক্তিগত ভাবে প্রত্যেকে এই মরসুম থেকে কিছু না কিছু শিখেছে। দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। ম্যাচের পর আমরা সকলেই হতাশ হয়ে পড়েছিলাম।”

Advertisement

হাসির সংযোজন, “সাজঘরে ফিরে সকলে চুপচাপ ছিল। শেষে কোচ এসে বললেন, ‘আর একটা ম্যাচ বাকি। আরও একটা সুযোগ রয়েছে। দ্রুত এগিয়ে যেতে হবে আমাদের’।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement