IPL 2026

আইপিএল থেকে সরে দাঁড়ালেন ডাকেট

অ্যাশেজে ২০২ রান (গড় ২০.২০) করা ৩১ বছর বয়সি ডাকেটকে নিলামে ২ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি নিলামে নাম দেন এবং কোনও ফ্র্যাঞ্চাইজ়ি যদি তাঁকে দলে নেয় তা হলে মরসুম শুরুর আগে তাঁকে দলে যোগ দিতে হবে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৬:২৮
Share:

বেন ডাকেট। ছবি: সংগৃহীত।

আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার ঠিক আগে ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। সরে দাঁড়ালেন বেন ডাকেট। আন্তর্জাতিক ক্রিকেটে জোর দেওয়ার জন্যই তিনি এই সিন্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান। তবে ডাকেটের এই সিদ্ধান্তে তাঁর উপরে আইপিএলে দু’বছরের নির্বাসন চাপতে পারে।

অ্যাশেজে ২০২ রান (গড় ২০.২০) করা ৩১ বছর বয়সি ডাকেটকে নিলামে ২ কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি নিলামে নাম দেন এবং কোনও ফ্র্যাঞ্চাইজ়ি যদি তাঁকে দলে নেয় তা হলে মরসুম শুরুর আগে তাঁকে দলে যোগ দিতে হবে। দলে যোগ না দিলে তাঁর দু’বছর নির্বাসন হতে পারে।‘‘আইপিএল থেকে সরে দাঁড়ানোর খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি’’ সমাজমাধ্যমে লিখেছেন ডাকেট। তিনি আরও লিখেছেন, ‘‘ছোটবেলা থেকেই আমার স্বপ্নছিল ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা। আমার সাধ্যের মধ্যে যা যা থাকবে আমি ইংল্যান্ড ক্রিকেটের জন্য করব। সে জন্য আমাকে শারীরিক এবং মানসিক ভাবে সেরা জায়গায় থাকতে হবে। দিল্লি দলের সবার কাছেক্ষমা চাইছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন