Ranji Trophy 2025-26

ঘরের মাঠে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল, ঈশ্বরণের নেতৃত্বে ১৮ জনের বাংলা দল ঘোষণা সিএবির

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলা। শেষ আটের লড়াইয়ের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল সিএবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৩
Share:

অভিমন্যু ঈশ্বরণ। —ফাইল চিত্র।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করল সিএবি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। দলে রয়েছেন ভারতীয় দলের হয়ে খেলা চার ক্রিকেটার মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার এবং শাহবাজ় আহমেদ।

Advertisement

কোয়ার্টার ফাইনালের জন্য ১৮ জনের দল ঘোষণা করল বাংলা। ঘরের মাঠে প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। কল্যাণীতে সার্ভিসেস ম্যাচের ২২ গজেই হতে পারে এই ম্যাচ। ওই পিচে ৫ উইকেট নিয়েছিলেন শামি। বোনাস পয়েন্ট-সহ জিতেছিল বাংলাও। ৬ থেকে ১০ ফেব্রুয়ারি হবে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল।

পুরো শক্তির দল নিয়েই অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে মাঠে নামবে লক্ষ্মীরতন শুক্লর দল। সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুরজ সিন্ধু জয়সওয়ালদের মতো নিয়মিত প্রথম একাদশের ক্রিকেটারদের পাচ্ছে বাংলা। মঙ্গলবার থেকে এই ম্যাচের জন্য অনুশীলনও শুরু করে দিয়েছেন বাংলার ক্রিকেটারেরা।

Advertisement

বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, শাকির হাবিব গান্ধী (উইকেটরক্ষক), সায়ন বিশ্বাস (উইকেটরক্ষক), শাহবাজ় আহমেদ, রাহুল প্রসাদ, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়াল, বিকাশ সিংহ, শুভম সরকার, সৌম্যদীপ মন্ডল এবং সুমিত মহন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement