Pakistan vs Australia T20

পাক জয়ের মধ্যে বিতর্ক উসমানের ‘অ্যাকশন’ নিয়ে

ক‌্যামেরন গ্রিনকে তিনি আউট করার পরেই সেই ডেলিভারির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি গ্রিনকেও ড্রেসিংরুমে যাওয়ার সময়ে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫১
Share:

পাক স্পিনার উসমান তারিক। —ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারিয়ে দিল পাকিস্তান। শনিবার লাহোরে প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে পাঁচ উইকেটে ১৯৮। জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় ১০৮ রানে। কিন্তু সেই জয় ছাপিয়ে প্রশ্ন পাক স্পিনার উসমান তারিকের বোলিং অ‌্যাকশন নিয়ে।

ক‌্যামেরন গ্রিনকে তিনি আউট করার পরেই সেই ডেলিভারির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি গ্রিনকেও ড্রেসিংরুমে যাওয়ার সময়ে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে। ফেরার সময়ে ওই অ‌্যাকশনের ভঙ্গি করতেও দেখা যায় গ্রিনকে। রাতের দিকে কয়েকটি সংবাদমাধ‌্যম থেকে জানা গিয়েছে, তাঁর বোলিং অ‌্যাকশন নিয়ে খুব শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাবে অস্ট্রেলিয়া।

ম‌্যাচে পাকিস্তানের ইনিংসকে টানলেন অধিনায়ক সলমন আঘা। ৪০ বলে ৭৬ রান করেন পাক অধিনায়ক। মারেন আটটা চার, চারটি ছয়। তবে ব্যর্থ বাবর আজ়ম। মাত্র দু’রান করে অ্যাডাম জ়াম্পার বলে ফিরে যান তিনি। এর পরে সমাজমাধ্যমে বিদ্রুপের শিকার হন বাবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন