IPL 2026

খারাপ খবর চেন্নাই শিবিরে! দিল্লি ম্যাচেও নেই ধোনি, কেকেআরের বিরুদ্ধে ফিরবেন মাহি? জানিয়ে দিলেন চেন্নাইয়ের কর্তা

চলতি আইপিএলে এখনও মাঠে নামতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও তাঁকে পাওয়া যাবে না বলে জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের কর্তা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:০৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

চেন্নাই সমর্থকেরা আশা করছিলেন, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তাঁদের জন্য খারাপ খবর। ১১ এপ্রিল, দিল্লির বিরুদ্ধেও পাওয়া যাবে না ধোনিকে। এখনও পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

Advertisement

চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এই খবর জানিয়েছেন। চলতি আইপিএলে এখনও মাঠে নামতে পারেননি ধোনি। তাঁর মাঠে ফিরতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন কাশী। তিনি বলেন, “ধোনি এখনও রিহ্যাব করছে। এখনও মাঠে ফিরতে ওর সময় লাগবে। দিল্লি ম্যাচে ধোনিকে পাওয়া যাবে না।”

দিল্লি ম্যাচের পর ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলা চেন্নাইয়ের। সেই ম্যাচে কি ধোনি ফিরবেন? জবাবে কাশী বলেন, “এখন আমরা বলতে পারছি না ধোনির মাঠে ফিরতে ঠিক কত দিন সময় লাগবে। তবে আমরা আশাবাদী ও সুস্থ হয়ে দ্রুত ফিরবে।” কাশীর কথা থেকে পরিষ্কার, কেকেআরের বিরুদ্ধেও অনিশ্চিত ধোনি।

Advertisement

কয়েক দিন আগে জানা গিয়েছিল, ধোনির চোট অনেকটাই সেরে গিয়েছে। ফিটনেস পরীক্ষা দেবেন তিনি। তার পর ছাড়পত্র পাবেন। তবে কাশীর কথা থেকে পরিষ্কার, এখনও ফিটনেস পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই ধোনি। তাঁর বয়স এখন ৪৪ বছর। ফলে ধোনিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না চেন্নাই। পুরো সুস্থ হওয়ার পরেই তাঁকে ফেরানো হবে মাঠে।

চেন্নাইয়ের আর এক ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসও চোটে পেয়েছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন কাশী। দিল্লি ম্যাচে খেলতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। কাশী বলেন, “আমরা আশা করছি, পরের ম্যাচে ব্রেভিসকে পাওয়া যাবে। কিন্তু সবটাই নির্ভর করছে, ও কত দ্রুত সুস্থ হচ্ছে। পরের ম্যাচের আগে কয়েক দিন সময় আছে। তাই আশা করছি, ব্রেভিস খেলবে।”

Advertisement

ব্রেভিসের বদলে প্রথম তিন ম্যাচে জেমি ওভারটনকে খেলিয়েছে চেন্নাই। ব্রেভিস খেললেও হয়তো ওভারটন প্রথম একাদশে থাকবেন। কারণ, নুর আহমেদের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে। ফলে তাঁর বদলে আকিল হোসেনের কথা ভাবা হচ্ছে। এমনিতেই চেন্নাই তিন বিদেশি নিয়ে খেলছে। ফলে ব্রেভিস ফিরলে হয়তো বসতে হবে নুরকে। ওভারটন ও ব্রেভিস দু’জনকেই খেলাবে চেন্নাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement