IPL 2026

আইপিএলে ৬৫৬১ দিনে প্রথম বার ২৫০ রান হজম করল চেন্নাই, শেষ ৩১ ম্যাচে ২০ হার, হলুদ জার্সির দাপট ক্রমশ কমছে

আইপিএলে এই মরসুমেও শুরুটা খারাপ হয়েছে চেন্নাই সুপার কিংসের। প্রথম তিন ম্যাচের সবগুলিই হেরেছে তারা। এখনও জয়ের মুখ দেখেনি হলুদ জার্সিধারীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১২:৪৬
Share:

চেন্নাই সুপার কিংস দল। ছবি: পিটিআই।

এক সময় আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল বলা হত তাদের। ক্রোড়পতি লিগে দাপট দেখাত মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু ২০২৩ সালে শেষ বার চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে চেন্নাইয়ের খারাপ সময় শুরু হয়েছে। এ বারও তা চলছে। রবিবার তাদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৫০ রান করেছে। এই প্রথম বার এত রান হয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে।

Advertisement

২০০৮ সালের ১৯ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচ খেলেছিল চেন্নাই সুপার কিংস। তার পর থেকে এত বছরে ৬৫৬১ দিন ধরে কোনও দল তাদের বিরুদ্ধে ২৫০ রান করতে পারেনি। ৬৫৬১ দিন পর প্রথম বার এই ঘটনা ঘটেছে। টিম ডেভিডের ২৫ বলে ৭০ ও দেবদত্ত পডিক্কলের ২৯ বলে ৫০ রানের দৌলতে ২৫০ রান করেছে বেঙ্গালুরু।

এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছিল পঞ্জাব কিংস। ২০১৪ সালের ৭ মে কটকে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান করেছিল তারা। ২০২৪ সালের ১০ মে অহমদাবাদে গুজরাত টাইটান্স করেছিল ৩ উইকেট হারিয়ে ২৩১ রান। তার বেশি রান এত দিন হয়নি। এ বার হল।

Advertisement

২০২৩ সালে পঞ্চম বার আইপিএল জিতেছিল চেন্নাই। ২০২৪ সালে ১৪ ম্যাচের মধ্যে সাতটি জিতেছিল তারা। হেরেছিল সাতটি। ২০২৫ সালে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছিল চেন্নাই। হেরেছিল ১০টি। পয়েন্ট তালিকায় সকলের শেষে ছিল তারা। এ বারও প্রথম তিন ম্যাচের সবগুলিই হেরেছে তারা। অর্থাৎ, শেষ ৩১ ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ জিতেছে চেন্নাই। হেরেছে ২০টি ম্যাচ। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, আইপিএলে ক্রমশ কমছে চেন্নাইয়ের দাপট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement