IPL 2026

আইপিএলের মাঝেই সমস্যায় চেন্নাই, চোটে ছিটকে গেলেন জোরে বোলার, নতুন ক্রিকেটার মুম্বইয়ে

আইপিলে টানা দু’টি ম্যাচ জিতে সবে আত্মবিশ্বাসী হয়ে উঠছিল চেন্নাই সুপার কিংস। হঠাৎই ধাক্কা খেল তারা। চোটের কারণে বাকি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না জোরে বোলার। বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৩:২০
Share:

রুতুরাজের সঙ্গে খলিলের (মাঝে) উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: পিটিআই।

আইপিলে টানা দু’টি ম্যাচ জিতে সবে আত্মবিশ্বাসী হয়ে উঠছিল চেন্নাই সুপার কিংস। হঠাৎই সমস্যায় তারা। চোটের কারণে বাকি প্রতিযোগিতায় আর খেলতে পারবেন না খলিল আহমেদ। বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। এ দিকে, চোট পাওয়া অথর্ব আঙ্কোলেকরের বদলে নতুন ক্রিকেটার নিয়েছে মুম্বই।

Advertisement

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন খলিল। জানা গিয়েছে, তিনি কোয়াড্রিসেপ্‌সে চোট পেয়েছেন, যা সারতে দীর্ঘ সময় লাগতে পারে। চিকিৎসকেরাও চোটের গুরুত্ব পর্যালোচনা করে খলিলকে দীর্ঘ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। খলিলের পেশি ছিঁড়ে গিয়েছে। চোট নিয়ে খেললে অবস্থা আরও খারাপ হতে পারে। অন্তত ১০-১২ সপ্তাহ ক্রিকেট খেলতে পারবেন না খলিল।

কলকাতার বিরুদ্ধে বল করার সময় ১৭তম ওভারে চোট পান খলিল। সেই ওভারের শেষ বল করতে আসার সময় ডান পায়ের ঊরুতে অস্বস্তি হতে থাকে তাঁর। বল করার চেষ্টা করলেও পারেননি। দৌড়ের মাঝেই থেমে যান। কোনও মতে হেঁটে মাঠের বাইরে যান তিনি। ওভারটি শেষ করেন গুরজপনীত সিংহ। চোট পাওয়ার আগে তিন ওভারে মাত্র ১৭ রান দিয়েছিলেন খলিল। নিয়েছিলেন সুনীল নারাইনের উইকেট।

Advertisement

এ দিকে, আঙ্কোলেকরের জায়গায় মুম্বই নিয়েছে কৃশ ভগতকে। ২১ বছরের কৃশ পঞ্জাবের হয়ে সাতটি প্রথম শ্রেণির ম্যাচ এবং ন’টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। লিস্ট এ ম্যাচে একটি অর্ধশতরানও রয়েছে তাঁর। ৩০ লক্ষ টাকায় মুম্বইয়ে যোগ দিচ্ছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement