IPL 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তি বেলের, বিশেষ দায়িত্বে ইংল্যান্ডের প্রাক্তনী

আগামী আইপিএলের জন্য দলের কোচিং স্টাফ চূড়ান্ত করে ফেলল দিল্লি ক্যাপিটালস। কোচ হেমাঙ্গ বাদানির অন্যতম সহকারী কোচ করা হল ইয়ান বেলকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫
Share:

ইয়ান বেল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে সহকারী কোচ চূড়ান্ত করে ফেলল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেলকে আগামী আইপিএলের জন্য সহকারী কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সমাজমাধ্যমে বেলকে নিয়োগের কথা জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ।

Advertisement

ইংল্যান্ডের হয়ে ১১৮টি টেস্ট, ১৬১টি এক দিনের ম্যাচ এবং ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বেল। ২০২০ সাল থেকে কোচিং করালেও এই প্রথম আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। ইংল্যান্ড লায়ন্স (‘এ’ দল) এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া ২০২৪ সালে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় দাসুন শনাকাদের টেস্ট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। নিউ জ়িল্যান্ডের জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার।

দিল্লির কোচ হেমাঙ্গ বাদানির সহকারী হিসাবে দেখা যাবে বেলকে। দলের আর এক সহকারী কোচ অস্ট্রেলিয়ার ম্যাথু মট। বোলিং কোচ মুনাফ পটেল। দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে রয়েছেন বেনুগোপাল রাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement