David Warner in Robinhood

ক্রিকেট ছেড়ে এ বার সিনেমায় নেমে পড়লেন ওয়ার্নার, দেখা যাবে কোন ছবিতে, মুক্তি কবে?

এত দিন বলিউড বা দক্ষিণী সিনেমার গান বা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করতেন। সেই ডেভিড ওয়ার্নার এ বার সিনেমাতেই নেমে পড়লেন। তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৮:৫৫
Share:

ডেভিড ওয়ার্নার। — ফাইল চিত্র।

এত দিন বলিউড বা দক্ষিণী সিনেমার গান বা দৃশ্যের সঙ্গে তাল মিলিয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করতে দেখা যেত তাঁকে। সেই ডেভিড ওয়ার্নার এ বার সিনেমাতেই নেমে পড়লেন। একটি তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। নিজেই সমাজমাধ্যমে সেই ঘোষণা করেছেন।

Advertisement

তেলুগু সিনেমা ‘রবিনহুড’-এ অভিনয় করেছেন ওয়ার্নার। আগামী ২৮ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি। শনিবার সেই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। তা সমাজমাধ্যমে দিয়ে ওয়ার্নার লিখেছেন, “ভারতীয় সিনেমা, আমি এসে গিয়েছি। রবিনহুডের সদস্য হতে পেরে গর্বিত। এই সিনেমার শুটিং খুব উপভোগ করেছি। বিশ্বব্যপী মুক্তি পাচ্ছে ২৮ মার্চ।”

ওয়ার্নারের সিনেমার পোস্টার। ছবি: সমাজমাধ্যম।

এই ছবির নায়ক নিতিন, নায়িকা শ্রীলিলা। ওয়ার্নারও সেখানে অভিনয় করছেন, এ কথা প্রকাশ্যে আসার পর সমর্থকদের উত্তেজনা বাড়তে শুরু করেছে। অতীতে ‘পুষ্পা’-সহ একাধিক তেলুগু সিনেমার গান এবং দৃশ্য অনুকরণ করে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করেছেন ওয়ার্নার। এ বার তাঁর অভিনয় দক্ষতাও দেখা যাবে।

Advertisement

তেলুগু সিনেমার প্রতি ওয়ার্নারের প্রেম নতুন নয়। দীর্ঘ দিন তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। দলকে আইপিএল জিতিয়েছেন ২০১৬ সালে। তখন থেকেই তেলুগু সমর্থকদের সঙ্গে তাঁর একাত্মতা শুরু।

এ বারের আইপিএলে কোনও দল পাননি ওয়ার্নার। তবে আইপিএলের সফলতম ক্রিকেটারদের তালিকায় থাকবে তাঁর নাম। ১৮৪টি ম্যাচ খেলে ৬৫৬৫ রান করেছেন। চারটি শতরান এবং ৬২টি অর্ধশতরান রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement